ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন জামিনে মুক্তি পেয়েছেন। গ্রাহকের টাকা আত্মসাতের আটটি মামলা এবং চেক প্রত্যাখ্যানের ২০টি মামলায় জামিন পাওয়ার পর সব আনুষ্ঠানিকতা শেষে আজ বুধবার বিকেলে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন। এ সময় ইভ্যালির মার্চেন্ট এবং ভোক্তাদের সংগঠনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
শামীমা নাসরিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাঁকে আইনি সহায়তা প্রদানকারী দলের সমন্বয়ক ব্যারিস্টার নিঝুম মজুমদার। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সবগুলো মামলাতেই তিনি জামিন পেয়েছেন। তাঁর একটা বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে। বাচ্চাটার জন্যই এই মুক্তিটা খুব জরুরি ছিল।’
ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল কবে মুক্তি পেতে পারেন জানতে চাইলে নিঝুম মজুমদার বলেন, ‘চেকের ২০টি মামলাতেই রাসেল সাহেবেরও জামিন হয়েছে। আর অন্যান্য আটটি মামলার মধ্যে চারটিতে জামিন পাওয়া বাকি আছে। এগুলোতে জামিন হলে তিনি মুক্তি পাবেন।’
গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে গত বছরের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিন। এর আগের রাতে প্রতারণার অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান ও সিইওর বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়।
মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা করেছেন।
শামীমা নাসরীনের আইনজীবী দলের সদস্যরা জানিয়েছেন, মামলাগুলোতে বাদীপক্ষের সঙ্গে শামীমা নাসরীনের আপস হয়েছে। আপসের ভিত্তিতেই আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।
ইভ্যালি সম্পর্কিত পড়ুন:

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ নেই তাঁর। নেই এমবিবিএস ডিগ্রিও। অথচ দীর্ঘদিন ধরে ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগী দেখে আসছিলেন নাটোরের নলডাঙ্গার পল্লিচিকিৎসক আল আমিন। এই অভিযোগে আজ সোমবার তাঁকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৯ মিনিট আগেকক্সবাজারে ব্লু ইকোনমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রামুর বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শুরুর কথা বলা হয়েছে।
২২ মিনিট আগে
পুলিশের বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে হারানো অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে র্যাব...
২৩ মিনিট আগে
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ক্লারিকাল সুপারভাইজার ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনকে (৫৭) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
২৭ মিনিট আগে