ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ বৃহস্পতিবার বিকেলে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বাসায় অভিযান শুরু করে র্যাব। বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসার গেটে অবস্থান নেয় র্যাব সদস্যরা। বিকেল সোয়া ৫টার দিকে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন খন্দকার আল মঈন।
র্যাব জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-২ ইউনিটের সদস্যরা মোহাম্মদপুরের বাড়ি ঘিরে রাখে। পরে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানে আসেন। তখন রাসেল ও শামীমা দুজনেই বাসায় অবস্থান করছিলেন। রাসেলের গাড়িও বাসার নিচে দেখা গেছে।
এর আগে প্রতারণার অভিযোগে বুধবার রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়েছে।
মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। নিরূপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা করেছেন।

পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
২ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চরসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
৪০ মিনিট আগে
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ফটিকছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলার যুব বিভাগ। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজ থেকে...
৪২ মিনিট আগে
যশোরের বেনাপোল স্থলবন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (কাস্টমস)। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে বন্দরের ৩১ নম্বর শেড থেকে ট্রাকটি জব্দ করা হয়। স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।
১ ঘণ্টা আগে