
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে আর সময় দেবে না বাণিজ্য মন্ত্রণালয়। ইভ্যালির দায়িত্বও আর নেবেন না তাঁরা। আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।
আজ মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স বিষয়ক এক সভা শেষে এ কথা জানান ডিজিটাল ই-কমার্সের প্রধান, মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান।
সাংবাদিকদের তিনি জানান, প্রাথমিকভাবে ইভ্যালি ইস্যুতে আইনি পদক্ষেপে গেলেও পরবর্তীতে ই-অরেঞ্জ, ধামাকা, বুম বুম, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকুম, আদিয়ান মার্ট, নেট ডট কম এবং আলেশা মার্টের বিষয়ে একই পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।
ইভ্যালির বিষয়ে হাফিজুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে আগাম টাকা নিয়ে নির্দিষ্ট সময়ে পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাঁরা সেটা করতে পারেননি। মার্চেন্টের পাওনাও তাঁরা পরিশোধ করেননি। এছাড়া তিন দফায় মন্ত্রণালয় ইভ্যালির কাছ থেকে আর্থিক বিবরণী সংক্রান্ত যে তথ্য চেয়েছে, তার জবাব তাঁরা দিয়েছেন। কিন্তু ইভ্যালির দেওয়া জবাব এবং মন্ত্রণালয়ের হাতে থাকা তথ্য-উপাত্ত মিলছে না।
ইভ্যালি ভুল তথ্য দিয়েছে জানিয়ে হাফিজুর রহমান বলেন, এটা এক ধরনের প্রতারণা। ইভ্যালির টাকা কোথায় গেছে, সেটা জানা যায়নি। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্যাপারে আগেও চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকও তদন্ত করছে। ইভ্যালি ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয় আর সময় নিতে চায় না। এ বিষয়ে ই-কমার্স বিষয়ক কমিটির সুপারিশ অনুযায়ী আইনি পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে।
ই-কমার্স বিষয়ক বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকটিতে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ই-ক্যাব প্রতিনিধিসহ বাণিজ্য মন্ত্রণালয়ে নিযুক্ত ব্যবসা বিষয়ক বিশেষজ্ঞ ব্যারিস্টার তানজিব উল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

অর্থবছর শেষ হতে বাকি মাত্র চার দিন। অথচ গত মে মাস পর্যন্ত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অর্ধেকের বেশি অর্থ ব্যয় করতে পারেনি সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে সময়ে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৩ শতাংশে, যা আগের অর্থবছরের একই সময়ের ৪৯ দশমিক শূন্য ৮ শতাংশের নিচে।
৮ ঘণ্টা আগে
বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর হোটেল শেরাটনে ‘প্রাইম ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন...
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সঙ্গে যৌথ উদ্যোগে নিজেদের ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’র তিনটি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই কর্মসূচির...
১৩ ঘণ্টা আগে
দেশের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ গ্রাহকদের জন্য চালু করেছে ‘বাংলা কিউআর’ (Bangla QR) পেমেন্ট সেবা। একই সঙ্গে সব ব্যাংক এবং অন্যান্য মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ‘ট্রান্সফার মানি’ করে লেনদেন করার সুবিধাও চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা...
১৩ ঘণ্টা আগে