এগিয়ে আসছে ঈদ। বাড়ছে ঈদের সিনেমা নিয়ে আলোচনা। ঈদে মুক্তির জন্য এখন পর্যন্ত চারটি সিনেমার নাম জমা পড়েছে প্রযোজক পরিবেশ সমিতিতে। সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু জানিয়েছেন, ‘বিদ্রোহী’, ‘শান’, ‘গলুই’ ও ‘বড্ড ভালোবাসি’— এ চার সিনেমার প্রযোজক আবেদন করছেন। এখনও ঈদের বাকি আছে প্রায় এক মাস, তাই সংখ্যাটি আরও বাড়তে পারে।
চার সিনেমার মধ্যে দুটির নায়ক শাকিব খান। ‘বিদ্রোহী’ সিনেমায় তাঁর নায়িকা শবনম বুবলী, আর ‘গলুই’-য়ে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরী।
‘গলুই’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে গতকাল মঙ্গলবার। সরকারি অনুদানের এ সিনেমা বানিয়েছেন এস এ হক অলীক। তিনি বলেন, ‘টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে গলুইয়ের প্রচারণা, যেটা ঈদের দিন পর্যন্ত চলবে। ৯ এপ্রিল প্রকাশ পাবে হাবিবের গাওয়া সিনেমাটির প্রথম গান।’
দেখুন ‘গলুই’ সিনেমার টিজার:
শাকিব খান অভিনীত আরেক সিনেমা ‘বিদ্রোহী’ মুক্তির কথা ছিল আরও আগে। সে অনুযায়ী দশ মাস আগেই প্রকাশ করা হয়েছিল ট্রেলার। আজ বেরিয়েছে ‘বিদ্রোহী’র দ্বিতীয় ট্রেলার। সিনেমাটির নির্মাতা শাহীন সুমন জানিয়েছেন, অনেক হলের বুকিং আগেই হয়ে আছে। নতুন করে যুক্ত হচ্ছে আরও অনেক হল।
দেখুন ‘বিদ্রোহী’ সিনেমার ট্রেলার:

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১২ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে