২০১৭ সালের সুপার হিট ‘শেপ অব ইউ’ গানটি নিয়ে আদালতে কপিরাইট লড়াইয়ে জয় পেয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। স্থানীয় সময় বুধবার বিচারক রায় দিয়েছেন যে গায়ক-গীতিকার স্যামি চোকরির ২০১৫ সালের ‘ওহ হোয়াই’ গানটি থেকে চুরি করেননি শিরান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এড শিরানের শেপ অব ইউ গানটির কিছু অংশ অন্য গান থেকে নেওয়ার অভিযোগ তোলেন দুই গীতিকার স্যামি চোকরি ও রস ও’ ডোনোহিউ। ওই দুই গীতিকারের অভিযোগ, তাঁদের ‘ওহ হোয়াই’ গান থেকে কিছু বাক্য এবং শব্দ নেওয়া হয়েছে শেপ অব ইউ গানটিতে।
এদিকে বুধবার বিচারক রায়ের প্রতিক্রিয়ায় এড শিরান বলেন, ‘এই জাতীয় “ভিত্তিহীন” দাবিগুলো “অতি সাধারণ মানের”।’ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে তিনি বলেন, ‘এখন এমন একটি সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে ভিত্তি না থাকলেও কিছু দাবি করে সস্তা উপায়ে আদালতে নেওয়া যায়।’
এড শিরান আরও বলেন, ‘এটি গান লেখার জন্য সত্যিই ক্ষতিকর। এতগুলো নোট থাকলেও পপসংগীতে খুব কম কর্ড ব্যবহার করা হয়। স্পটিফাইতে প্রতিদিন ৬০ হাজার গান প্রকাশিত হলে কাকতালীয় ঘটনা ঘটতেই পারে। যেখানে বছরে ২২ মিলিয়ন গান প্রকাশ পায়, সেখানে মিউজিক নোট মাত্র ১২টি।’
ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানকে বিশ্ববাসী চিনেছে তাঁর শেপ অব ইউ গান দিয়েই। আর তুমুল জনপ্রিয় এই গানটির জন্য কপিরাইট মামলায় আদালতে যেতে হয় শিরানকে। ২০১৮ সালে শিরানের বিরুদ্ধে শেপ অব ইউ গানের কথা অন্য গান থেকে নেওয়ার অভিযোগে তোলেন দুই গীতিকার স্যামি চোকরি ও রস ও’ ডোনোহিউ। এর আগেও এই ব্রিটিশ সংগীতশিল্পীর বিরুদ্ধে গানের আইডিয়া চুরির অভিযোগ উঠেছিল।
২০১৭ সালে যুক্তরাজ্যের টপ চার্টে ১৪ সপ্তাহ ধরে শীর্ষে ছিল এড শিরানের শেপ অব ইউ। এটি বিশ্বজুড়ে সবচেয়ে বিক্রি হওয়া গানের মধ্যে অন্যতম।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১২ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৩ ঘণ্টা আগে