দক্ষিণী সিনেমায় আর সীমাবদ্ধ নেই ‘পুষ্পা’ খ্যাত রাশমিকা মান্দানা। মাত্র ২৫ বছর বয়সেই বেশ খ্যাতি কুড়িয়েছেন তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার পর রাশমিকাকে নতুন সিনেমায় সই করাতে মরিয়া বলিউডের অনেক প্রযোজক-পরিচালক।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ‘মিশন মজনু’-এর পর এবার বলিউডের আরেক সিনেমায় অভিনয় করছেন রাশমিকা। বলিউড তারকা রণবীর কাপুরের নায়িকা হতে চলেছেন দক্ষিণী সুন্দরী। ‘কবির সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর। তাঁর সঙ্গেই পর্দায় দেখা যাবে রাশমিকাকে। শনিবার সন্দীপ রেড্ডি নিজেই তাঁর টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেন। পরে রাশমিকাও টুইটারে ওই পোস্ট শেয়ার করেন। এ ছাড়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে এ বিষয়ক পোস্ট দেন রাশমিকা।
২০২৩ সালের ১১ আগস্ট ‘অ্যানিমেল’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। রণবীর-রাশমিকা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর ও ববি দেওলকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে টি-সিরিজ, ভদ্রাকালি পিকচার্স ও সিনেওয়ানস্টুডিওজ।
‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু আর্জুনের সঙ্গে অভিনয় দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা পান তেলুগু অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে সিনেমা অঙ্গনে জোর গুঞ্জন, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। বিজয়ও এর মধ্যে নাম লিখিয়েছেন বলিউডে। করণ জোহরের প্রযোজনায় ‘লাইগার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৫ ঘণ্টা আগে