নেটিজেনদের বিদ্রুপের শিকার বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। কিন্তু কী নিয়ে বিদ্রুপ? ভারতীয় গণমাধ্যম ডিএনএ জানায়, জাহ্নবী নাকি হলিউডের আলোচিত মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ানের অন্ধ অনুকরণ করেছেন। অনেকের দাবি এমনটাই।
সম্প্রতি বলিউডের একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসেছিলেন শ্রীদেবীকন্যা। আর সেই অনুষ্ঠানে তাঁর ছবি শেয়ার করে নির্মমভাবে ট্রল করছেন নেটিজেনরা। সাজপোশাক থেকে শুরু করে সবকিছুতেই কিমের ধাঁচ। অনেকের দাবি, আকর্ষণ বাড়াতে শরীরে সার্জারিও করিয়েছেন জাহ্নবী।
ইনস্টাগ্রামে কেউ লিখেছেন, ‘ভারতের কিম’! কেউ আবার লিখেছেন, ‘যতই সার্জারি করান, কিমের মতো হওয়া সম্ভব নয়।’ আরেকজন লিখেছেন, ‘নাম বদলে “প্লাস্টিক কাপুর” করতে পারেন তো।’
যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি জাহ্নবী কাপুর। তাঁর ঝুলিতে বেশ কিছু ছবি। তালিকায় রয়েছে আনন্দ এল রয়ের ‘গুড লাক জেরি’, ‘দোস্তানা ২’। এ ছাড়া তাঁর আসন্ন ছবি ‘মিলি’র শুটিং শেষ করেছেন সদ্য। এই ছবিতে প্রথম তিনি বাবা বনি কাপুরকে প্রযোজনায় সহযোগিতা করেছেন।

২০১৮ সালে সিনেমায় নাম লেখান সায়রা আক্তার জাহান। প্রসূন রহমানের ‘জন্মভূমি’ সিনেমায় অভিনয় করেন। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর পরিবারের চাওয়া পূরণ করতে চাকরিতে যোগ দেন সায়রা। এরপর অনেক দিন অভিনয়ে
৭ ঘণ্টা আগে
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ। ৬ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল জ্যাজ সিটি। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। অবশেষে সিরিজটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করল সনি লিভ। ঈদ উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে দেখা যাবে সিরিজটি।
৮ ঘণ্টা আগে
অভিনয়জীবনের ২০ বছর পূর্ণ করছেন আইনুন পুতুল। ২০০৬ সালে বাংলাভিশনে প্রচারিত ‘ঘাটের কথা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এতে কেন্দ্রীয় কুসুম চরিত্রে অভিনয় করেছিলেন পুতুল। এই নাটকে প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনও অভিনয় করেছিলেন একটি চরিত্রে। এরপর ২০ বছরের অভিনয়জীবনে পুতুল অভিনয় করেছেন বিভিন্ন নাটক
৮ ঘণ্টা আগে
কয়েক বছর ধরে সৌদি আরব হয়ে উঠেছে বিশ্ব সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র। সারা বছর সেখানে সিনেমাকেন্দ্রিক নানা আয়োজন চলে। এর মধ্যে অন্যতম সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। ২০০৮ সালে যাত্রা শুরুর পর সৌদির স্থানীয় ও উপসাগরীয় সিনেমার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই উৎসব। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে
৮ ঘণ্টা আগে