অস্ট্রেলিয়ার পূর্ব এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। চলতি মাসে দ্বিতীয়বারের মতো ওই এলাকায় বন্যা দেখা দেওয়ায় হাজার হাজার বন্যাদুর্গতকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা আবহাওয়ার অস্বাভাবিক অবস্থা বিরাজ থাকবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার কুইন্সল্যান্ডে বন্যার পানিতে আটকে পড়া একটি গাড়ি থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃত্যু হলো দুইজনের।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের উত্তরাঞ্চলে এবং কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে এ মাসের শুরুর দিকে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। কয়েক শ বাড়ি, খামার, গবাদিপশু ভেসে গেছে সেই বন্যায়। প্রাণহানি ঘটেছে অন্তত ২১ জনের।
সেই বন্যার ধকল পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই আবারও বন্যার কবলে পড়ল এলাকাটি। নিউ সাউথ ওয়েলসের জরুরি সেবাবিষয়ক মন্ত্রী স্টেফানি কোক বলেছেন, ‘ওই সময় ডুবে যাওয়া অনেক ভবন এবার আবার বন্যার কবলে পড়বে। আমরা এখন যার মুখোমুখি হচ্ছি, তা আসলে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা।’
এদিকে আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস সতর্ক করে বলেছে, সাউথ ওয়েলসের উত্তর উপকূলে ৫০০ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে প্রবল বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। আগামী ছয় ঘণ্টার মধ্যে কিছু কিছু এলাকায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
নিউ সাউথ ওয়েলস অঞ্চলের নদীর পানি ক্রমশ বাড়ছে। এ অবস্থায় ওই এলাকার লিজমোর শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক দিন আগের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরের একটি লিজমোর।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাদুর্গত মানুষদের সরিয়ে নিতে ইতিমধ্যে ৩ হাজার ৩০০ সৈন্য মোতায়েন করা হয়েছে।

ইউরোপে সংঘবদ্ধ অপরাধী চক্রগুলো অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড ও হামলা চালাতে ক্রমেই বেশি করে কিশোরদের ব্যবহার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগ দেওয়া এসব কিশোরকে অনেক সময় কম্পিউটার গেমের মতো ‘মিশন’ দিয়ে হত্যাকাণ্ডে পাঠানো হচ্ছে।
২১ মিনিট আগে
ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেও উচ্চমাধ্যমিক সমমানের তাওজিহি পরীক্ষায় সাফল্য পেয়েছেন গাজার হাজারো শিক্ষার্থী। যুদ্ধ, বাস্তুচ্যুতি, স্বজন হারানোর শোক ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের মতো প্রতিকূলতা পেরিয়ে তাদের এই সাফল্যকে ভবিষ্যতের স্বপ্ন আঁকড়ে ধরে থাকার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার রাজধানী মস্কোর এক ইতালিয়ান রেস্তোরাঁয় একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
৩ ঘণ্টা আগে
দীর্ঘ ১৮ বছরের তথাকথিত স্বেচ্ছা ‘নির্বাসন’ কাটিয়ে তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গে ফেরাকে ঘিরে গতকাল শনিবার কলকাতার রবীন্দ্র সদনে ছিল উৎসবের আমেজ। ‘লজ্জা’ নাম উপন্যাসের লেখিকার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তবে অনুষ্ঠানের একপর্যায়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে...
৪ ঘণ্টা আগে