উত্তর মেসেডোনিয়ার বিপক্ষে হেরে ফের বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হচ্ছে ইতালিকে। যোগ করা সময়ে গোল খেয়ে হেরেছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয়ে বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রাখল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
পালের্মোতে মেসেডোনিয়ার বিপক্ষে শুরু থেকেই দাপুটে খেলেছে ইতালি। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারাই। তবে ৩২টি শট নিয়েও গোলের দেখা পায়নি তারা। উল্টো শেষ মুহূর্তে গোল খেয়ে বিশ্বকাপে এখন দর্শক হয়েই থাকতে হচ্ছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের। মেসেডোনিয়ার হয়ে একমাত্র গোলটি এসেছে ত্রাসকোভস্কির কাছ থেকে।
এর আগে রাশিয়া বিশ্বকাপেও বাছাই পর্ব থেকে ছিটকে গিয়ে দর্শক হয়ে থাকতে হয়েছিল ইতালিকে। এরপর ঘুরে দাঁড়িয়ে ইউরো জিতলেও, বিশ্বকাপের আগে পথ হারায় আজ্জুরিরা। ফলে কাতারের টিকিটও কাটা হলো না তাদের।
আরেক ম্যাচে বিপদে পড়েও উতরে গেছে পর্তুগাল। ২-০ গোলে শুরুতে এগিয়ে যায় তারা। এরপর ব্যবধান কমায় তুরস্ক। তবে পেনাল্টি মিস না হলে সমতাতেও ফিরতে পারত তুর্কিরা। শেষ পর্যন্ত অবশ্য ৩-১ গোলের জয় নিশ্চিত করে পর্তুগাল।
বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ এখন মেসেডোনিয়া।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৯ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১০ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
১১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
১২ ঘণ্টা আগে