২০২০ সালের বাংলা সিনেমার জন্য ২৭ বিভাগে ৩২ জনকে জাতীয় পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। বুধবার (২৩ মার্চ) আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে সবার হাতে পদক তুলে দেওয়া হয়। এদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ তাঁর পক্ষে পুরস্কার বিতরণ করেন।
শুরুতেই দেওয়া হয় আজীবন সম্মাননা। এবার আজীবন সম্মাননা পেয়েছে দুইজন—আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। অসুস্থতার কারণে পুরস্কার নিতে আসতে পারেননি আনোয়ারা। তাঁর পক্ষে পুরস্কার নেন আনোয়ারার মেয়ে অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি।
এরপর অভিনেতা রাইসুল ইসলাম আসাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এরপর সেরা সিনেমা, সেরা নির্মাতা ও কলাকুশলীদের পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী শেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ফেরদৌস ও পূর্ণিমার উপস্থাপনায় পরিবেশনায় অংশ নেন নাটক ও চলচ্চিত্রের তারকারা।
পুরস্কার পেলেন যাঁরা
আজীবন সম্মাননা:
আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।
চলচ্চিত্র:
গোর ও বিশ্বসুন্দরী
পরিচালক:
গাজী রাকায়েত হোসেন (গোর)
অভিনেত্রী:
রোজালিন দীপান্বিতা মার্টিন (গোর)
অভিনেতা:
সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী)
পার্শ্ব অভিনেত্রী:
অপর্ণা ঘোষ (গণ্ডি)
পার্শ্ব অভিনেতা:
এম ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)
খল অভিনেতা:
মো. সাহিদ হাসান মিশা সওদাগর (বীর)
শিশু শিল্পী:
মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি)
শিশু শিল্পী (বিশেষ পুরস্কার):
মো. শাহাদৎ হাসান বাধন (আড়ং)
সংগীত পরিচালক:
বেলাল খান (গান: বিশ্বাস যদি যায়রে, সিনেমা হৃদয় জুড়ে)
নৃত্য পরিচালক:
প্রয়াত মো. সহিদুর রহামান (গান: তুই কি আমার হবিরে, সিনেমা: বিশ্বসুন্দরী)
গায়িকা:
দিলশাদ নাহার কনা (গান: তুই কি আমার হবিরে, সিনেমা: বিশ্বসুন্দরী) এবং সোমনূর মনির কোনাল (গান: ভালোবাসার মানুষ তুমি, সিনেমা: বীর)
গায়ক:
মাহমুদুল হক ইমরান (গান: তুই কি আমার হবিরে, সিনেমা: বিশ্বসুন্দরী)
গীতিকার:
কবীর বকুল (গান: তুই কি আমার হবিরে, সিনেমা: বিশ্বসুন্দরী)
সুরকার:
মাহমুদুল হক ইমরান (গান: তুই কি আমার হবিরে, সিনেমা: বিশ্বসুন্দরী)
কাহিনিকার:
গাজী রাকায়েত (গোর)
চিত্রনাট্যকার:
গাজী রাকায়েত (গোর)
সংলাপ:
ফাখরুল আরেফীন খান (গণ্ডি)
সম্পাদক:
শরিফুল ইসলাম
শিল্প নির্দেশক:
উত্তম কুমার গুহ
চিত্রগ্রাহক:
পংকজ পালিত ও মাহবুব উল্লাহ নিয়াজ
শব্দগ্রাহক:
কাজী সেলিম আহমেদ
পোশাক ও সাজসজ্জা:
এনামতারা বেগম
মেকআপ আর্টিস্ট:
মোহাম্মদ আলী বাবুল
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:
আড়ং
প্রামাণ্যচিত্র:
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের ৫০তম পর্ব প্রচারের পর ফাহাদ-সামীরের বাবার মৃত্যুর শোক যেন আরও আঁকড়ে ধরেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাবার মরদেহের খাটিয়া ফাহাদের কাঁধে নেওয়ার দৃশ্য। প্রশংসায় ভাসছেন ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ।
৯ ঘণ্টা আগে
১১ মাস কারাগারে থাকার পর গত ১৮ মার্চ জামিনে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সিদ্দিক। অভিনেতা জানান, ১১ মাসের জেলজীবনে বদলে গেছেন তিনি।
১০ ঘণ্টা আগে
গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের নতুন গান ‘ফেরিওয়ালা’। এটি অ্যাশেজের ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ গান। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে ধারণ করা হয়েছে ভিডিও চিত্র। অ্যাশেজের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান জানালেন ফেরিওয়ালা গানের...
১৫ ঘণ্টা আগে
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনের শুটিং চলছে নেপালে। সেখানে ব্যাচেলর পয়েন্ট টিমের সঙ্গে যুক্ত হলেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জানান, ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের চ্যাপটার ১২-তে সারপ্রাইজ তাঁকে দেখা যাবে।
১৯ ঘণ্টা আগে