পুরো তিন মাস হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এনটিভি ইউরোপ কুকিং কুইন সিজন-৩ এ চ্যাম্পিয়ন হলেন হেলেনা পারভীন রুমা। প্রথম রানার আপ হন ফাতেমা চৌধুরী ও দ্বিতীয় রানার আপ হন লিলি নবী। প্রতিযোগিতায় বিজয়ী এ তিনজনই বর্তমানে লন্ডন শহরের অধিবাসী।
এ বছরের একেবারে গোড়ায় শুরু হয় এনটিভি ইউরোপের আয়োজনে কুকিং কুইন সিজন-৩ নামের রান্নার অনুষ্ঠানটি। প্রায় আড়াই হাজার প্রতিযোগীর মধ্য থেকে ২২ জনকে অডিশন রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। এর পর বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয় বিভিন্ন রাউন্ড। সব রাউন্ড শেষে গত ১৬ মার্চ রাতে লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয় এনটিভি ইউরোপ কুকিং কুইন সিজন-৩ এর ফাইনাল। ফাইনালে বিচারক ও ভোটারেরা যৌথভাবে সর্বোচ্চ নম্বর দিয়ে বিজয়ী নির্বাচিত করেন কুমিল্লায় জন্মগ্রহণ করা হেলেনা পারভীন রুমাকে।
ফোনে হেলেনা পারভীন রুমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘তিন মাসের এই জার্নিটা এত সহজ ছিল না। এটা রান্নার লড়াই, স্বাদের লড়াই। মসলা, রান্নার উপকরণ সব মিলিয়ে প্রতিযোগিতার জন্য সুস্বাদু রান্না করা কঠিন বিষয়।’
প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে বিভিন্ন ধরনের খাবার রান্না করতে হয়েছে প্রতিযোগীদের। সেমি ফাইনালে হেলেনা রান্না করেছিলেন হাতে বানানো সেমাই, ঝাল মুড়ি, পেঁয়াজি আর মোগলাই পরোটা। ফাইনালে ছিল ওপেন থিম। তিনি বেছে নিয়েছিলেন থাই খাবার। তিন কোর্সের সে প্রতিযোগিতায় তিনি স্টার্টারে বানিয়েছিলেন অন্থন ও থাই স্যুপ, মেইন কোর্সে এগ ফ্রায়েড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন ক্যাসুনাট সালাদ আর ডেজার্টের জন্য তৈরি করেছিলেন থাই কোকোনাট জেল পুডিং। এতেই চ্যাম্পিয়নের মুকুট ওঠে হেলেনা পারভিন রুমার মাথায়।
ব্যক্তিগত জীবনে কর্মজীবী হেলেনা পারভীন রুমা দুই ছেলে ও ব্যবসায়ী স্বামীর সঙ্গে গত বিশ বছর ধরে ইউরোপে থাকেন। প্রথমে স্পেনে থাকলেও গত আট বছর ধরে লন্ডনে বসবাস করছেন তিনি ও তাঁর পরিবার। পরিবার ও পেশাগত জীবন সামলে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সময়টা কেমন ছিল, জানতে চাইলে হেলেনা বলেন, ‘কঠিন। কোনটা ছেড়ে কোনটা সামলাব, নাকি প্রতিযোগিতার জন্য রান্না করব—সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল আমার জন্য।’
ভবিষ্যতে হেলেনা বাংলাদেশের স্থানীয় খাবার নিয়ে কাজ করতে চান। হেলেনা পারভীন রুমা জানান, ‘ফিউশন খাবারের এই জামানায় দেশীয় অথেন্টিক খাবারের কথা ভুলে যাচ্ছি সবাই। আমি ভুলে যাওয়াটা বন্ধ করতে কাজ করতে চাই।’ আর সে জন্য তিনি একটি কুকিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, যেখানে বেকিং ও কুকিংয়ে দেশীয় খাবার রান্না শেখানো হবে পৃথিবীর সব রান্নার পাশাপাশি। ছোট পরিসরে হলেও দ্রুতই তিনি তাঁর স্বপ্নের প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করতে আগ্রহী।
হেলেনা পারভীন রুমা দেশের হাই ফাইভ ইনডোর প্লে জোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেখানে তিনি খাবারদাবার নিয়ে পরামর্শ দিয়ে থাকেন। এ ছাড়া তিনি লবি রহমান কুকিং ফাউন্ডেশনের লন্ডন চ্যাপ্টারের প্রেসিডেন্ট।

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন ও ব্যবসাকেন্দ্র দুবাই জনসমক্ষে আচরণ এবং বিভিন্ন উৎসব-অনুষ্ঠান উদ্যাপন নিয়ে নতুন সরকারি নির্দেশিকা চালুর উদ্যোগ নিয়েছে। শহরটিকে বিশ্বের সবচেয়ে সভ্য ও বাসযোগ্য নগরীগুলোর একটি হিসেবে আরও সুসংহত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুবাই প্রশাসন।
৪২ মিনিট আগে
সম্প্রতি ভ্রমণ-বিষয়ক অনলাইন ম্যাগাজিন ‘ট্রাভেল+লিজার’ বিশ্বের এমনই ৩০টি দ্বীপের তালিকা প্রকাশ করেছে, যেগুলো জনপ্রিয় গন্তব্যের তালিকায় না থাকলেও অসাধারণ। এই তালিকায় এশিয়ার ৫টি দেশের ৫টি দ্বীপ জায়গা করে নিয়েছে। পকেট-ফ্রেন্ডলি ব্যাক প্যাকিং থেকে শুরু করে বিলাসবহুল অবকাশ—সবকিছুরই স্বাদ মিলবে এশিয়ার...
৩ ঘণ্টা আগে
মানচিত্রে থাকা আকৃতির কারণে বিশ্বে একটি দেশকে বলা হয় ‘দ্য হার্ট শেপড ল্যান্ড’। দেশটির নাম বসনিয়া ও হার্জেগোভিনা। এক ছাদের নিচে থাকা দুই স্বায়ত্তশাসিত অঞ্চল। শুধু ভৌগোলিক আকৃতিই নয়, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এই বসনিয়া ও হার্জেগোভিনা।
৬ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। তাই তো আজ নিজের জন্মদিনে ফুটবল দুনিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
১১ ঘণ্টা আগে