নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। আজ বুধবার রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে এমনটি জানানো হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর থেকে এখন পর্যন্ত পুতিনের সঙ্গে কথা বলেননি বাইডেন।
একটি বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রয়োজনে (বাইডেন এবং পুতিনের মধ্যে) যোগাযোগ আবার শুরু হতে পারে। মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার অর্থ যোগাযোগ বন্ধ করা নয়।
গতকাল মঙ্গলবার বাইডেনসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। একটি বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানসহ ১০ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৫ মার্চ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পরই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-এর পাঁচ কর্মীকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত আইনে সাজা দেওয়া হবে না বলে রায় দিয়েছেন একজন বিচারক। বার্কলেজ ব্যাংকের একটি শাখায় ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত ওই পাঁচ কর্মী এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন।
৩৪ মিনিট আগে
ইউরোপের আরও একটি দেশ পর্তুগাল প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির নতুন আইনে বোরকাসহ মুখ ঢেকে রাখে এমন যেকোনো ধরনের আবরণ নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এগুলো ব্যক্তির পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে।
২ ঘণ্টা আগে
দীর্ঘ দুই মাস ধোঁয়াশা আর রুক্ষতার মাঝে বন্দী থাকার পর অবশেষে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নামল যুক্তরাজ্যের সারে কাউন্টির উইসলি গ্রামে। স্থানীয়দের ভাষ্যমতে, টানা ৬২ দিন এক ফোঁটা বৃষ্টিরও দেখা মেলেনি উইসলিতে।
৩ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত অগ্রগতি না পাওয়ায় এবার রাশিয়ার মধ্যযুগীয় ইতিহাসের দিকে তাকালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনাদের মনোবল চাঙা করতে চতুর্দশ শতকের বিখ্যাত সামরিক নেতা গ্র্যান্ড প্রিন্স দিমিত্রি দনস্কয়ের দেহাবশেষ যুদ্ধরত সেনাদের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনায় সমর্থন দিয়েছেন তিন
৪ ঘণ্টা আগে