জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীকে সামনে রেখে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ মঙ্গলবার সাবেক শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম এই কর্নার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মো. নজরুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধু শুধু রাজনৈতিক নেতা নয়, তিনি একজন ভালো শিক্ষক ও লেখকও বটে। সুতরাং প্রত্যেক শিক্ষার্থীকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে।
বঙ্গবন্ধুকে নিয়ে স্থাপিত এই কর্নার নতুন প্রজন্মকে জাতির পিতা সম্পর্কে জানতে আরও বেশি আগ্রহী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, গ্রন্থাগারে শুধু বই নয়, এখানে জীবন্ত মানুষের বিচরণ থাকে। এখানে যেমন দেশীয় লেখকদের পাওয়া যায়, তেমনি বিশ্বের বড় বড় লেখকদের সংস্পর্শও পাওয়া যায়।
উপাচার্য বলেন, তরুণ প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে হবে, তাহলেই তাঁর দর্শনের আলোকে উন্নত বাংলাদেশ গড়া সহজ হবে।
উপাচার্য নব স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের বই সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে আশ্বাস দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ফ্যাকাল্টি অব ল’ এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, ডিসটিংগুইজড প্রফেসর ও টেক্সটাইল বিভাগের চেয়ারম্যান ড. নিতাই চন্দ্র সূত্রধর, ডেপুটি লাইব্রেরিয়ান মো. আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে মান্দারিন (চীনা), জাপানিজ, জার্মান, কোরিয়ান ও আরবি ভাষাসহ তৃতীয় ভাষা শিক্ষার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর লক্ষ্য শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। এ লক্ষ্য বাস্তবায়নে ইউজিসি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরির...
১৩ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলেও বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীর নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ উঠেছে। লিখিত ও ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনে তাঁদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তালিকায় নাম না থাকা অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ
১৫ ঘণ্টা আগে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত জাপানিজ স্টাডিজ বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ (পিএমজেএস) ২০২৭’ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। ন্যূনতম ২.৫০ সিজিপিএ (৪-এর স্কেলে) নিয়ে স্নাতক পাস প্রার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে