
মৃতদেহ শনাক্তের জন্য ক্লিয়ার ভিউয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘ফেসিয়াল রিকগনিশন’ ব্যবহার করতে শুরু করেছে ইউক্রেন। গত শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ হামলাকারীদের শনাক্ত করা, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই ও মৃতদেহ শনাক্তের জন্য মার্কিন স্টার্ট আপ প্রতিষ্ঠান ক্লিয়ার ভিউ তাদের ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি ব্যবহার করতে ইউক্রেনকে প্রস্তাব দেয়। এই ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পাচ্ছে দেশটি।
রাশিয়া ইউক্রেন আক্রমণের পর ক্লিয়ার ভিউয়ের প্রধান নির্বাহী হোয়ান টন দ্যাট সহায়তা প্রস্তাব জানিয়ে কিয়েভে চিঠি দিয়েছিলেন। চিঠির একটি অনুলিপি রয়টার্সের হাতে এসেছে। তবে এ বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।
এর আগে দেশটির ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন, তারা ফেসিয়াল রিকগনিশনের জন্য ক্লিয়ার ভিউয়ের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাগুলোর প্রস্তাব বিবেচনায় রাখছেন।
ক্লিয়ার ভিউয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ক্ষতবিক্ষত মুখ থেকেও মৃতদের পরিচয় শনাক্ত করতে পারে।

আবারও বড় রকমের ছাটাইয়ের ঘোষণা দিল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে তারা। এতে চাকরি হারাতে পারেন তিন হাজারের বেশি কর্মী। গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের
১ দিন আগে
২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেব্লগুলোর মোট ব্যান্ডউইডথ সক্ষমতা ৪১ হাজার জিবিপিএস হবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। কোম্পানিটির দাবি, দেশে এখন আন্তর্জাতিক ব্যান্ডউইডথের কোনো ঘাটতি নেই। তবে বেসরকারি উদ্যোক্তারা নতুন কেব্ল না এলে সংকটের আশঙ্কা করেছেন...
২ দিন আগে
৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
৩ দিন আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৩ দিন আগে