আমরা যদি আগামীর পৃথিবী সমৃদ্ধ দেখতে চাই, তবে অবশ্যই আমাদের জেন্ডার বৈষম্য দূর করতে হবে। নারী-পুরুষের বৈষম্য দূর না হলে কখনই টেকসই উন্নয়ন হবে না। নারীর উন্নয়ন ছাড়া একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীরা যত বেশি শিক্ষিত হবে, বাংলাদেশে সমাজব্যবস্থা তত দ্রুত এগিয়ে যাবে।
মঙ্গলবার গ্রিন ইউনিভার্সিটির উইমেন্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে ধারণ করে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিবসটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘আগামীর পৃথিবী যদি সমৃদ্ধ দেখতে চাই, তবে অবশ্যই আমাদের জেন্ডার বৈষম্য দূর করতে হবে। নারী-পুরুষের বৈষম্য দূর না হলে কখনই টেকসই উন্নয়ন হবে না। এ সময় তিনি নারীর অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যান্য বক্তারা বলেন, ‘নারীর উন্নয়ন ছাড়া একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীরা যত বেশি শিক্ষিত হবে, বাংলাদেশে সমাজব্যবস্থা তত দ্রুত এগিয়ে যাবে। তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে দাঁড়িয়ে বাংলাদেশ আজ অনেকটাই নারী ক্ষমতায়নের পথে এগিয়ে গেছে। রাজনীতি, অর্থনীতি, বিচার বিভাগ, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণ বেড়েছে। সরকার-বেসরকারি বিভিন্ন উদ্যোগের ফলে নারীর উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। জাতির সামগ্রিক উন্নয়নে এই চর্চা আরও বাড়াতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে নেটওয়ার্ক ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনআরটি) এর নির্বাহী পরিচালক সানাইয়া ফাহিম আনসারী, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ফ্যাকাল্টি অব ল’ এবং আর্টস অ্যান্ড স্যোশাল সায়েন্সেস’র ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ও মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পটুয়াখালীর মির্জাগঞ্জে কুদবারচর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়নকে ঘিরে স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি সুপারিশের ঘটনা প্রকাশ্যে এসেছে। এর জেরে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমানের বিরুদ্ধে।
২০ মিনিট আগে
বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের কয়েক ঘণ্টা পর মুসলিমা (৭) নামের এক শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকার একটি মাছের ঘেরের পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
২৭ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৮ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৮ ঘণ্টা আগে