
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের লাঠিপেটায় কয়েকজন আহত হয়েছেন।
আজ শুক্রবার দ্রব্যমূল্য কমানোসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল গণ অধিকার পরিষদের। কিন্তু সমাবেশ শুরুর সময় পুলিশ বাধা দেয়।
শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্যে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘বিদ্যুৎ, পানি, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যর দাম বাড়িয়েছে সরকার। আর কোনো কিছুর দাম বাড়াতে দেওয়া হবে না। দাবি মানা না হলে পরে জনগণকে সঙ্গে নিয়ে সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
শহীদ মিনারে পুলিশের বাধা পেয়ে বিকেল সাড়ে ৩টার পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গেলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। সেখানে একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিতে শুরু করে। সেখানে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে শাহবাগ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপরেশন) কামরুজ্জামান বলেন, ‘হামলার কোনো ঘটনা ঘটেনি। তারা প্রেসক্লাব থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। আমরা তাদের ঘুরিয়ে দিয়েছি। এরপর তারা ফের মৎস্য ভবন হয়ে প্রেসক্লাব চলে যায়। আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তাঁর দায়িত্ব পালনের সময়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি-সংক্রান্ত তথ্য-নথি চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠায় দুদক। একই সঙ্গে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব অর্পণ, বাতিল ও পদায়ন-সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার সমন্বিত শিক্ষাব্যবস্থাকে আরও উৎসাহিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
১১ ঘণ্টা আগে
ছয় দফা দাবিতে আগামী শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। এ লংমার্চে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ কারণে মতিঝিলের শাপলা চত্বর থেকে বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত লংমার্চে সরকার ও প্রশাসনকে নিরাপত্তা...
১১ ঘণ্টা আগে
গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর গণভোটের গণ রায়কে উপেক্ষা করার পর স্থানীয় সরকার ব্যবস্থায় কর্তৃত্ববাদী হয়ে ওঠার হীন আকাঙ্ক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনকে প্রলম্বিত করার উদ্দেশে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের পর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ অব্যাহত রেখেছে...
১১ ঘণ্টা আগে