নেট দুনিয়ায় নতুন করে আলোচনায় বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবার। রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কিং খানের একগুচ্ছ অপ্রকাশিত পারিবারিক ছবি। ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করেন শাহরুখ ভক্তরা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, ছবিগুলো বছর ছয়েক আগের। এতে শাহরুখ খান, স্ত্রী গৌরী খান ও তাঁদের তিন সন্তান—আরিয়ান, সুহানা ও আব্রামকে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে। ছবিগুলো মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে আব্রামের জন্মদিনের পার্টির সময় তোলা।
ছবিতে দেখা যায়, পরিবার ও বন্ধুদের সঙ্গে মোমবাতি নেভাচ্ছে ছোট্ট আব্রাম। পার্টিতে অনেক দিন পর শাহরুখের বোন শেহনাজকে দেখা যায়।
শাহরুখের ছোট সন্তান আব্রামের জন্ম ২০১৩ সালে। সুপারহিরোদের প্রতি আব্রামের ভালোবাসা সবারই জানা। ষষ্ঠ জন্মদিনে, ছেলের জন্য একটি কাস্টমাইজ ‘অ্যাভেঞ্জার্স’ থিম কেক উপহার দিয়েছিলেন কিং খান। কেকের প্রতিটি স্তরে আব্রামের প্রিয় চরিত্র আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা এবং হাল্ককে উৎসর্গ করা হয়েছিল।

বিশ্বব্যাপী লেটারবক্সডের সদস্য সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে, যার মধ্যে কেবল গত এক বছরেই যুক্ত হয়েছে এক কোটি নতুন সদস্য। এই বিপুল জনপ্রিয়তার কারণেই এখন হলিউডের ওটিটি ও প্রোডাকশন জায়ান্টদের নজর পড়েছে প্ল্যাটফর্মটির ওপর।
৩ ঘণ্টা আগে
২০২১ সালের ৪ আগস্ট প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণিকে আটক করে র্যাব। তাঁর বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরে মাদক মামলায় পরীমণিকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৮ দিন কারাগারে থাকতে হয়েছিল তাঁকে।
১২ ঘণ্টা আগে
চার বছর পর পর ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, যার রেশ পড়ে আমাদের দেশেও। নিজেদের প্রিয় দলকে সেরা প্রমাণ করতে আর্জেন্টিনা ও ব্রাজিলের ভক্তরা ভাগ হয়ে যান দুই ভাগে। এই উন্মাদনাকে কেন্দ্র করে প্রতি বিশ্বকাপের সময় নির্মিত হয় একাধিক বিশেষ নাটক। তবে ফুটবল বিশ্বকাপের বেশির ভাগ নাটকে দেখা যায়
১৪ ঘণ্টা আগে
আগামীকাল থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’-এর প্রচার। যৌথ পরিবারের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা আর টানাপোড়েনের গল্প নিয়ে ধারাবাহিকটি পরিচালনা করেছেন শামীম জামান।
১৪ ঘণ্টা আগে