
জন্মসূত্রে রাজধানীর কলাবাগান এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন (৪৮)। স্থানীয় তেঁতুলতলা মাঠ প্রসঙ্গে তিনি বললেন, ‘ছোটবেলা থেকে আমরা এই মাঠে খেলাধুলা করে বড় হয়েছি। এখন আমাদের সন্তানেরা খেলছে। সেই মাঠ দখল করে কলাবাগান থানার ভবন বানানোর পাঁয়তারা চলছে। অথচ মাঠ না থাকলে এই শহরে আমাদের সন্তানেরা খেলাধুলার সুযোগ পাবে না। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।’
শুধু মোশাররফ নন, তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কলাবাগান এলাকার অধিকাংশ বাসিন্দা। তাই মাঠ রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা। ‘তেঁতুলতলা মাঠ আমাদের প্রাণের দাবি’ ব্যানারে তারা পালন করছেন নানা কর্মসূচি।
এর অংশ হিসেবে গতকাল বিকেলে পশ্চিম পান্থপথে স্কয়ার হাসপাতালসংলগ্ন সড়কে মানববন্ধন করেছেন তারা। স্থানীয় শিশু-কিশোর ও অভিভাবকেরা এতে অংশ নেন। মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়।
আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না বলেন, ‘তেঁতুলতলা মাঠটি বৃহত্তর কলাবাগান এলাকার একমাত্র মাঠ। এখানে সারা বছর শিশু-কিশোরেরা খেলাধুলা করে। এ ছাড়া লাশের গোসল, জানাজাসহ নানা সামাজিক কাজেও মাঠটি ব্যবহার করা হয়। এই মাঠ আমরা হারাতে চাই না।’
স্থানীয় সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা মাঠটি মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় থেকে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০২০ সালের দিকে এলাকাবাসীর সঙ্গে আলোচনা না করেই ওই মাঠে ‘কলাবাগান থানার জন্য নির্ধারিত স্থান’ লেখা সাইনবোর্ড ঝোলানো হয়।
স্থানীয়দের প্রতিবাদের মুখে তখন সাইনবোর্ড খুলে ফেলা হলেও চলতি বছরের ৩১ জানুয়ারি কাটাতাঁরের বেড়া দিয়ে মাঠ ঘিরে দেওয়া হয়। তখন থেকে রুটিন করে মাঠ পাহারা দিচ্ছেন কলাবাগান থানার কয়েকজন পুলিশ। ওই মাঠে খেলতে যাওয়ায় চলতি মাসের শুরুর দিকে স্থানীয় কয়েকজন শিশুকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ ওঠে পাহারায় থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চার পুলিশ সদস্যকে প্রত্যাহারও করা হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫