সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ফের নিষিদ্ধ তসলিমা নাসরিন। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? ভক্তদের ধারণা, তসলিমার লেখার কারণে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তসলিমা নাসরিন। মাতৃভূমি বাংলাদেশে রেখে যাওয়া স্মৃতি ভাগাভাগি করেছিলেন তিনি। বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিষয়টি তুলে ধরেছিলেন তাঁর লেখায়। এ লেখা পোস্টের কারণেই তাঁকে নিষিদ্ধ করা হয়েছে বলে মনে করেন তসলিমা।
তসলিমা বলেছেন, ‘ভাষা দিবস আমাকে কী উপহার দিল? ফেসবুকে সাময়িক নিষিদ্ধ হয়েছি আমি। নিষিদ্ধ আমার পোস্ট!’ কীভাবে ধাপে ধাপে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে, তাও জানান তসলিমা। ফেসবুকের নিয়মে, ২৮ দিন তার পোস্ট ফিডে সবার নিচে থাকবে। ৪৫ ঘণ্টা তিনি কোনো পোস্ট বা মন্তব্য লিখতে পারবেন না। আগামী পাঁচ দিন তিনি কোনো ফেসবুক গ্রুপে যোগ দিতে পারবেন না।
যেকোনো বিষয় নিয়েই সামাজিক যোগাযোগের মাধ্যম বেশ সরব থাকেন তসলিমা নাসরিন। একাধিকবার সাময়িক নিষিদ্ধ হয়েছেন এই লেখিকা। কিছুদিন আগে তাঁকে মৃতও ঘোষণা করা হয়েছিল ফেসবুকে। সম্প্রতি ভারতে হিজাব বিতর্কে নানা মন্তব্য মিলছে তাঁর পক্ষ থেকে। এরই মাঝে ঘটল নতুন করে নিষিদ্ধের এই ঘটনা।
এর আগে গত নভেম্বরেও ফেসবুক নিষিদ্ধ করেছিল তসলিমাকে। সেই সময় তসলিমার দাবি ছিল, ‘জিহাদ ও জঙ্গিসংক্রান্ত বিষয় নিয়ে কিছু লিখলেই আমার মতো একজন মানবাধিকারকর্মীকে নিষিদ্ধ করছে ফেসবুক।’
ফেসবুকের নিয়ম অনুযায়ী, নীতি লঙ্ঘন করে কেউ যদি তাদের ‘বিদ্বেষমূলক বক্তব্য’ পোস্ট করে, তবে সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়। এ প্রসঙ্গে ফেসবুকের নীতিমালায় বলা হয়েছে, বিদ্বেষমূলক যেকোনো বক্তব্য মানুষের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসেবে বিবেচনা করে ফেসবুক। জাতি, জাতিসত্তা, বংশপরিচয়, শারীরিক অক্ষমতা, ধর্মীয় পরিচয়, বর্ণ, লিঙ্গ, লিঙ্গ পরিচয় ও গুরুতর রোগ নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য বিবেচনায় নিয়ে অ্যাকাউন্ট বন্ধ বা নিষিদ্ধ করা হয়।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক ক্যারিশমাটিক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম মূলত কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার লক্ষ্য নিয়েই মাত্র কয়েক দিন আগে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনে একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয়লাভ করেন...
৮ ঘণ্টা আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তের কাছাকাছি একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স আবিষ্কারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ সেখানে গোপনে ইরানি প্রযুক্তির কামিকাজে ড্রোন সংযোজন ও প্রস্তুতের কাজ চালাচ্ছিল।
৯ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গিনি কাঁচা বা অপরিশোধিত সোনা রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশের ভেতরেই স্বর্ণ পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিতে অধিক মূল্য সংযোজন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
কাতারএনার্জি জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং বাংলাদেশিসহ বিভিন্ন দেশের আরও ৬৬ জন কর্মী আহত হয়েছেন...
১০ ঘণ্টা আগে