ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। এর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এরই মধ্যে বিশ্বনেতারা ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
রাশিয়াকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে: বাইডেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযান ঘোষণার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে অবশ্যই বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে। রাশিয়া যে যুদ্ধ শুরু করতে যাচ্ছে, তাতে বিপর্যয়কর প্রাণহানি হবে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার পরপরই জারি করা এক বিবৃতিতে বাইডেন বলেছেন, তিনি বৃহস্পতিবার মার্কিন জনসাধারণের কাছে রাশিয়ার পরিণাম কী হবে সে বিষয়ে ভাষণ দেবেন। তিনি রাশিয়ার এই হামলাকে ‘অযাচিত’ ও ‘অন্যায়’ বলে অভিহিত করেছেন।
রাশিয়া রক্তপাত ও ধ্বংসের পথ বেছে নিয়েছে: বরিস জনসন
রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণার পর যুক্তরাজ্য ও তার মিত্ররা ইউক্রেনের পাশে থাকবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এক টুইট বার্তায় আজ বৃহস্পতিবার তিনি এ কথা জানান।
টুইট বার্তায় বরিস জনসন বলেন, ‘আমি ইউক্রেনের ভয়ংকর ঘটনা দেখে আতঙ্কিত। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আমি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করব।’
বরিস জনসন আরও বলেন, ‘ইউক্রেনে হামলার ঘোষণার মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট রক্তপাত ও ধ্বংসের পথ বেছে নিয়েছে।’
রুশ হামলা আন্তর্জাতিক ব্যবস্থার ভিত কাঁপিয়ে দিয়েছে: ফুমিও কিশিদা
ইউক্রেনে রাশিয়ার সামরিক অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ইউক্রেনে রুশ হামলা আন্তর্জাতিক ব্যবস্থার ভিত কাঁপিয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির নিরাপত্তা কাউন্সিলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বশেষ রুশ আগ্রাসন আন্তর্জাতিক শৃঙ্খলার ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে, যা স্থিতাবস্থা পরিবর্তনের একতরফা প্রচেষ্টার অনুমতি দেয় না। আমরা রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানাই।’
ফুমিও কিশিদা বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এই পরিস্থিতির অবসানের জন্য সমন্বয়ের চেষ্টা চালিয়ে যাব।’
ইউক্রেনে রাশিয়ার হামলা অযৌক্তিক: ইতালি
ইউক্রেনে রাশিয়ার হামলাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তিনি বলেন, ‘এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ইউরোপ ও ন্যাটো একসঙ্গে কাজ করছে।’ রাশিয়ার হামলার পর এক বিবৃতিতে বৃহস্পতিবার তিনি এই প্রতিক্রিয়া জানান।
ইতালির প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানাই। এই হামলা পুরোপুরি অযৌক্তিক। ইউক্রেনের এই পরিস্থিতিতে ইতালি তাদের পাশে থাকবে। এই পরিস্থিতিতে ন্যাটো ও ইইউ একসঙ্গে কাজ করছে।’
ফ্রান্সের নিন্দা
ইউক্রেনে রুশ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স।
ইউক্রেনে হামলা আমার সময়ে সবচেয়ে দুঃখজনক ঘটনা: গুতেরেস
ইউক্রেনে রুশ হামলাকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর আমলের সবচেয়ে দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনে হামলা জাতিসংঘের মহাসচিব হিসেবে আমার সময়কালের সবচেয়ে দুঃখজনক ঘটনা।’ নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
রুশ প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, এই যুদ্ধ বন্ধ করুন। কারণ এই যুদ্ধে অনেক মানুষ মারা যাবে।

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ, উপসাগরীয় দেশগুলোয় সতর্কতার অংশ হিসেবে তেল ও গ্যাস উৎপাদন বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। জ্বালানি সংকটের জেরে ফিলিপাইন সরকার দেশটিতে কর্মদিবস সপ্তাহে ৪ দিনে নামিয়ে এনেছে।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি জোটের যুদ্ধ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ১৩ দিনের এই সংঘাতের প্রকৃতি পুরো বিশ্বব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলেছেন, বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থা ও অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অন্যান্য সংঘাতের তুলনায় অনেক বেশি বিস্তৃত।
২ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন হাত’ ইরানকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিলি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানি বাহিনীর হামলার ধরনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কৌশলের
৪ ঘণ্টা আগে
আরবি শব্দ ‘আয়াতুল্লাহ’ অর্থ ‘আল্লাহর নিদর্শন’ বা ‘ঐশ্বরিক চিহ্ন’। দ্বাদশীয় শিয়া ইসলামে এটি একটি উচ্চতর ধর্মীয় পদবি, যা সাধারণত সেসব প্রবীণ আলেম বা পণ্ডিতদের জন্য সংরক্ষিত থাকে, যাঁরা কয়েক দশক ধরে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা সেমিনারগুলোতে ইসলামি আইনশাস্ত্র এবং ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করেছে
৫ ঘণ্টা আগে