ঢাকায় স্মৃতির মিনার বানানো শুরু হয়েছিল ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে। বানানো শেষ হয়েছিল ২৪ ফেব্রুয়ারি ভোরে। বদরুল আলম করেছিলেন তার মূল নকশা। সমস্যা হলো, চাইলেই তো আর শহীদ মিনার বানানো যায় না। তার জন্য প্রয়োজন ইট-বালু-সিমেন্ট। সেগুলো কোথায় পাওয়া যাবে? ইট-বালু হাতের কাছেই ছিল বলে সংগ্রহ করা হলো সহজে। কিন্তু সিমেন্ট?
সিমেন্ট ছিল গুদামে। সেই গুদামের চাবি ছিল পিয়ারু সরদারের কাছে। কিন্তু তাঁকে চেনে কে? পরিচিত কারও যেতে হবে তাঁর কছে। কে চেনে পিয়ারু সরদারকে? খোঁজ খোঁজ খোঁজ। অবশেষে জানা গেল, মেডিকেল ছাত্র আলী আছগর পিয়ারু সরদারকে চেনেন, তাঁর বাড়ির ঠিকানাও জানেন। এ কথা জেনে মেডিকেল ছাত্র সংসদের ভিপি গোলাম মওলা এবং জিএস শরফুদ্দিন আহমদ খুব খুশি হলেন। ২৩ ফেব্রুয়ারি পিয়ারু সরদারের কাছ থেকে চাবি আনার দায়িত্ব নিলেন আলী আছগর। তাঁর সঙ্গে ছিলেন আহমদ রফিকসহ আরও কয়েকজন ছাত্র। হোসেনি দালান এলাকায় ছিল পিয়ারু সরদারের বাড়ি। রেলগেট পার হয়ে মেডিকেলের ছাত্ররা ছুটলেন সেই বাড়ির উদ্দেশে। দরকার কয়েক বস্তা সিমেন্ট। সবার মনে শঙ্কা, সিমেন্ট মিলবে তো?
পিয়ারু সরদার বাড়িতেই ছিলেন। আলী আছগর পিয়ারু সরদারকে সবিস্তারে বললেন সব। কোনো প্রশ্ন না করে পিয়ারু সরদার বিনা শর্তে চাবি তুলে দিলেন আলী আছগরের হাতে। বললেন, ‘যত বস্তা সিমেন্ট লাগে, খরচ করো। তোমাদের যা যা লাগে, তা নিয়ে শহীদ মিনার করো।’
সেই সিমেন্ট দিয়েই তৈরি হয়েছিল আমাদের প্রথম স্মৃতির মিনার।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫