
উপকরণ
২ কাপ ময়দা, পরিমাণমতো পানি, তেল ও লবণ, চিকেন কিমা ২৫০ গ্রাম, আলু-মটরশুঁটি-গাজর-ফুলকপি ৫০ গ্রাম করে, কাঁচা মরিচকুচি, পেঁয়াজকুচি ও লবণ পরিমাণমতো, সয়াসস ১ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো ১ চা-চামচ, গরমমসলার গুঁড়ো আধা চা-চামচ, আদা ও রসুনের পেস্ট আধা চা-চামচ।
প্রণালি
ময়দা, পানি, তেল ও লবণ দিয়ে ডো তৈরি করে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিন। গাজর, ফুলকপি, আলু ছোট কিউব করে কেটে ভাপিয়ে নিন। মটরশুঁটি আলাদা করে ভাপিয়ে নিন। কড়াইয়ে সামান্য তেল দিয়ে প্রথমে চিকেন ও পরিমাণমতো লবণ দিয়ে একটু নেড়ে নিন। এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে কাঁচা মরিচ-পেঁয়াজ দিয়ে দিন। আদা-রসুনের পেস্ট, গরমমসলার গুঁড়ো ও ভিনেগার দিয়ে সবজিগুলো নেড়ে নিন। এবার ভালোমতো রান্না করে নিন। যদি প্রয়োজন হয় সামান্য পানি দিয়ে দিন। কিমা রান্না হলে ঠান্ডা করে নিন।
তৈরি করে রাখা ময়দার ডো ছোট ছোট লুচির আকারে বেলে নিন। একটি লুচি রেখে তার ওপরে পরিমাণমতো তৈরি করা কিমা দিন। ওপরে আরেকটি লুচি দিয়ে ঢেকে দিন। এবার চেপে চেপে চারদিক আটকে নিন। এরপর কাঁটাচামচ দিয়ে ধারগুলো চেপে চেপে দিন। কাঁটা চামচের যে দাগ হবে তার তিনটি অথবা চারটি করে দাগ বাদ দিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিন। এবার প্রতিটি অংশকে একটি করে সূর্যমুখী ফুলের পাপড়ির রূপ দিন। এভাবে সব কটি সূর্যমুখী ফুল আকারে সমুচা তৈরি করে ডুবো তেলে ডিপ ফ্রাই করে সসের সঙ্গে পরিবেশন করুন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫