আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের পক্ষ থেকে আজ সিনেমাটির নতুন মুক্তির তারিখ জানানো হয়েছে। এ বছরের ৭ জানুয়ারি ‘শান’ মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়।
সিনেমাটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হবেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।
‘শান’ বানিয়েছেন, তরুণ নির্মাতা এম রাহিম। এটি তাঁর প্রথম সিনেমা। এর আগে ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রাহিম। টালিউড নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গেও কাজের অভিজ্ঞতা আছে তাঁর।
নির্মাতা এম রাহিম বলেন, “বিগ বাজেটের ছবি ‘শান’। এটি আসলে উৎসবে মুক্তি দেওয়ার মতোই সিনেমা। আগে কয়েকবার উদ্যোগ নিয়েও আমরা সিনেমাটি মুক্তি দিতে পারিনি। এবার সব ঠিক থাকলে ঈদে ‘শান’ দেখতে পাবেন দর্শক।”
‘শান’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম-পূজা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস, তাসকিন রহমান প্রমুখ।
‘শান’-এর নতুন মুক্তির তারিখ ঘোষণার খবরে খুশি সিয়াম। তিনি বলেন, “অনেক এফোর্ট দিয়ে পুরো টিম কাজ করেছি এই সিনেমায়। দর্শকদেরও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ দেখেছি। জানুয়ারিতে মুক্তি স্থগিত হওয়ায় বারবার প্রশ্নের মুখে পড়ছিলাম, কবে ‘শান’ মুক্তি পাবে। আশা করি ঈদে সিনেমাটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেবে।”
‘শান’ সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। যিনি কলকাতার ‘হেইট স্টোরি’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘এম এস ধোনি’, ‘হামারি আধুরি কাহানি’, ‘আশিকি ২’, ‘অগ্নিপথ’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’সহ অসংখ্য সিনেমায় স্টান্ট ও অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন।
দেখুন ‘শান’ সিনেমার ট্রেলার:

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৫ ঘণ্টা আগে