দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে ঢাকায় কমিশনের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সহকর্মীরা। তবে এ মানববন্ধনের কিছুই জানেন না বলে দাবি করেছেন সংস্থাটির সচিব মাহবুব হোসেন। তবে স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন শরীফ উদ্দিনের সহকর্মীরা। পরে দুদকের সচিব মো. মাহবুব হোসেনের কাছে সারা দেশের ৩০০ জন কর্মকর্তা-কর্মচারী স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেন তাঁরা।
এরপর বেলা ২টার দিকে দুদকের প্রধান কার্যালয়ের ফটকে ব্রিফিং করতে আসেন সচিব মো. মাহবুব হোসেন। এ সময় তিনি শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের সম্মুখীন হন।
দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন হলেও এ খবর জানেন না বলে দাবি করেন সচিব। শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাকরি বিধি মেনেই উপসহকারী পরিচালক শরিফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে।’
সচিব মাহবুব হোসেন বলেন, ‘প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে। তিনি চাকরি বিধিবিধানের বাইরে গিয়ে অনেক অপকর্ম করেছেন। তাঁকে দুর্নীতি দমন কমিশন কর্মচারী (চাকরি) বিধিমালা, ২০০৮ এর ৫৪ (২) বিধি অনুযায়ী অপসারণ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলা চলমান। অনেকগুলো অভিযোগ এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তবে সাংবাদিকেরা বারবার জানতে চাইলেও সুনির্দিষ্ট করে কোনো অপরাধের কথা উল্লেখ করেননি সচিব।
শরীফের চাকরি বহালের দাবিতে দুদক কর্মকর্তাদের মানববন্ধন সম্পর্কে সচিব বলেন, ‘আমার সামনে এ রকম ঘটনা ঘটেনি। তবে একটি স্মারকলিপি পেয়েছি। আমি তাঁদের আশ্বস্ত করেছি, বিধি মেনে কাজ করেন, কোনো সমস্যা হবে না। তবে কারও জন্য দুদকের কার্যক্রম বন্ধ হবে না। অব্যাহতভাবে চাকরি বিধিমালা লঙ্ঘন করায় দুদকের শৃঙ্খলার স্বার্থে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে। অন্যদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬