মিস্টার পারফেকশনিস্টের ‘লাল সিং চাড্ডা’ দেখবেন বলে অনেক দিন ধরেই দিন গুনছেন আমির-ভক্তরা। এরই মধ্যে একাধিকবার মুক্তির দিন পিছিয়েছে ছবিটির। ফের লাল সিং চাড্ডা-এর মুক্তির দিন পেছাল। সেই সঙ্গে নতুন মুক্তির দিন ঘোষণা করলেন ছবির কেন্দ্রীয় চরিত্র ও প্রযোজক আমির খান।
কিন্তু এপ্রিলে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েও কেন পিছিয়ে এলেন মিস্টার পারফেকশনিস্ট? এমন প্রশ্নের উত্তর নিজেই জানালেন অভিনেতা। তাঁর ভাষ্য, পোস্ট প্রোডাকশনের কাজ এখনো অনেকটা বাকি। আগামী ১৪ এপ্রিলের মধ্যে তা শেষ করা সম্ভব নয়। আর সে কারণেই আবার লাল সিং চাড্ডা মুক্তির দিন পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। সেই সঙ্গে মুক্তির নতুন তারিখ জানালেন। চলতি বছর ১১ আগস্ট সিনেমা হলে আসবে লাল সিং চাড্ডা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বারবার তারিখ পেছানোয় বেজায় বিরক্ত আমির-ভক্তরা। মঙ্গলবার ফের লাল সিং চাড্ডার মুক্তি পেছানোর খবর জানাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন আমির-ভক্তরা। কেউ কেউ তো আবার প্রশ্নও তুলেছেন, ‘আদৌ রিলিজ করবে তো?’
এদিকে ১৪ এপ্রিল আরেক বিগ বাজেট ছবি ‘কেজিএফ: চ্যাপটার ২’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। লাল সিং চাড্ডাও বড় বাজেটের ছবি। একই দিনে মুক্তি তারিখ ফেলার জন্য এর আগে অবশ্য ‘কেজিএফ’ নির্মাতাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন আমির। এবার বক্স অফিস ধাক্কার সেই ঝুঁকি থেকেও রক্ষা হলো। তবে ১১ আগস্ট বাহুবলি তারকা প্রভাসের ‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার কথা ছিল। আমিরের সঙ্গে বক্স অফিস যুদ্ধ এড়ানোর জন্য এবার তাঁরাও ছবি মুক্তির দিন পিছিয়ে দিচ্ছেন। এ জন্য সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন আমির।

ম্যাচ শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন। আর প্রিয় দলের জয় নিশ্চিত হতেই সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ্য করে নতুন পোস্ট দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি...
৬ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
৯ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
১০ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
১০ ঘণ্টা আগে