
নির্বাচন কমিশন (ইসি) গঠনে ‘সার্চ কমিটি’কে অবৈধ বলে আখ্যা দিয়েছে বিএনপি। এই কমিটির অনুসন্ধানে গঠিত হতে যাওয়া ইসিকেও আগাম প্রত্যাখ্যান করেছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতে, বর্তমান সার্চ কমিটি বিদায়ি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার চেয়েও বড় কোনো বেহুদাকে দিয়ে ইসি গঠন করবে, যাকে দিয়ে নির্বাচনের নামে আরেকটি বড় নাটক করবে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় রিজভী এমন মন্তব্য করেন। ‘নির্বাচন কমিশন গঠনের নাটক এবং নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি।
রিজভী বলেন, ‘এই যে সার্চ কমিটি যে সার্চ করছে, সেখানে স্বেচ্ছায় লোকজন মিছিল করে যাচ্ছে নির্বাচন কমিশনে যাওয়ার জন্য। এতে দেশের গণতন্ত্রের কী হবে, ভোটের কী হবে, সেটা আমরা সবাই বুঝতে পারি। এই সার্চ কমিটি হুদা কমিশনের চাইতেও বড় কোনো বেহুদা কমিশন বানানোর চেষ্টা করছে। আরও কোনো এক বেহুদাকে দিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। এই সার্চ কমিটি যে কমিশন করতে যাচ্ছে, তাদের আমরা আগাম প্রত্যাখ্যান করছি।’
বিদায়ি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যের উল্লেখ করে রিজভী বলেন, ‘গণতন্ত্রের লাশ শুকিয়ে গেছে। এখন ওই লাশ কঙ্কালে পরিণত হয়েছে। এরপর এই কঙ্কালের হাড়গোড় মাটির সঙ্গে মিশে যাবে। সেই পরিস্থিতি তৈরি করা হয়েছে।’
‘চোরে না শোনে ধর্মের কাহিনি’—এমন প্রবাদের উল্লেখ করে সরকারের সমালোচনায় রিজভী বলেন, ‘এই সরকার, যার আত্মা পাপে পূর্ণ, তারা ভালো কথা শুনবে না। তারা প্রয়োজনে অনেককে মেরে ফেলেও ক্ষমতা ধরে রাখতে চাইবে। তারা মনে করছে আর কেউ তাদের কিছু করতে পারবে না। তাই তারা অপকর্ম করেই যাচ্ছে।’

২৯ নভেম্বর তারেক রহমান বলেছিলেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়...
১ ঘণ্টা আগে
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ১১ দলীয় ঐক্যের সঙ্গে রাজপথে নেমে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংসদে বিএনপি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করায় অন্তর্বর্তী সরকারে যাদের হাত ধরে অধ্যাদেশগুলো...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমানে তিনি সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জোনায়েদ সাকি।
৩ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজপথে নামছে বিরোধী জোট। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ শনিবার বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
১৬ ঘণ্টা আগে