স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সম্মাননা পাচ্ছেন ৬৫৪ নারী বীর মুক্তিযোদ্ধা। আগামীকাল মঙ্গলবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ সম্মাননা দেওয়া হবে।
কেন্দ্রীয়ভাবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে মূল অনুষ্ঠান। একই সময়ে সব জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট জেলার নারী বীর মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা দেওয়া হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকার ভিত্তিতে এ সম্মাননা দেওয়া হবে বলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতস্বরূপ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারী বীর মুক্তিযোদ্ধাদের এই প্রথম জাতীয়ভাবে সম্মাননা দেওয়া হচ্ছে। ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
এর আগে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে গঠিত সমন্বয় উপকমিটি নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব দেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে। সম্মাননা প্রাপ্ত সব নারী বীর মুক্তিযোদ্ধার স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র দেওয়া হবে বলে জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা পর্যায়ে যথাযথভাবে সম্মাননা প্রদান অনুষ্ঠানটি উদ্যাপনের লক্ষ্যে সব জেলা প্রশাসক ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠেয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থাকবেন। জেলা প্রশাসকেরা তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট জেলার নারী বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট/সম্মাননা স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র দেবেন।

হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় ১ হাজার ২৬৫টি ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলা। এই হিসাব গত মার্চ পর্যন্ত। চলতি বছরের প্রথম তিন মাসে উচ্চ আদালতে নিষ্পত্তি হয়েছে ২৬টি ডেথ রেফারেন্স মামলা।
৫ ঘণ্টা আগে
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটি বলেছে, পুলিশ বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের বক্তব্যে সব সময় পেশাদারত্ব, সংযম এবং প্রাতিষ্ঠানিক মূল্যবোধের প্রতিফলন থাকা উচিত...
১১ ঘণ্টা আগে
বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে নতুন আঙ্গিকে পরিচিত করতে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘প্রাথমিক বিদ্যালয়...
১১ ঘণ্টা আগে
ঢাক-ঢোল বাদন, শোভাযাত্রা, অর্কেস্ট্রা পরিবেশনাসহ দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সংগীত দিবস পালন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিশ্বজনীন এই শিল্পধারার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সংগীতচর্চার বহুমাত্রিক ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির....
১২ ঘণ্টা আগে