
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) পদে নিয়োগের জন্য সার্চ কমিটির কাছে ৩২৯ নাম এসেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠকের পর আজ শনিবার তিনি এই তথ্য জানান।
আনোয়ারুল ইসলাম বলেন, রাজনৈতিক দল থেকে ১৩৬ জন, পেশাজীবী সংগঠনের পক্ষে ৪০ জন, ব্যক্তিগত ৫৪ জন এবং ই-মেইলে ৯৯ জনসহ মোট ৩২৯ জনের নাম পাওয়া গেছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিশিষ্টজনেরা যেসব সুপারিশ করেছেন, সেগুলোর বিষয়ে আগামীকাল রোববারের বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অপারেশন না করলে মা কিংবা সন্তান বাঁচবে না’—এমন আশঙ্কা তৈরি করে সিজারিয়ানের সিদ্ধান্তে বাধ্য করা হয়। স্বাভাবিকভাবেই মা ও সন্তানের জীবন নিয়ে ঝুঁকি নিতে না চাওয়ায় পরিবারগুলো এই ফাঁদে পা দেয়।
২ ঘণ্টা আগে
পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল চেয়ে করা আপিলের শুনানি শুরু হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এই শুনানি শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
৩ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (৫ জুলাই) রাত ১১টায় তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
১৪ ঘণ্টা আগে