
তারা তাদের যে দায়িত্ব অবাধ, নিরপেক্ষ নির্বাচনের যে কথা আমরা বলতাম, তা দিতে ব্যর্থ হয়েছে। এমনকি একটা অহিংস নির্বাচন, সেটাও তারা দিতে পারেনি। গত সাত দফা ইউপি নির্বাচনে
শতাধিক মানুষ মারা গেছে। এখন আমাদের দাবি হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ শুধু নয়; একটা অহিংস নির্বাচন যেন হয়। মানুষ যেন আহত বা নিহত না হয়। গত পাঁচ বছরে যা যা করেছে এই কমিশন, সব মিলিয়ে একমাত্র সাফল্য যদি বলি তা হলো নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন। এর বাইরে জাতীয় বা ইউপি নির্বাচনের ক্ষেত্রে সামগ্রিকভাবে একটা ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে।
দলীয় আনুগত্যের দিক থেকে তারা পুরোটা সময় সবকিছু বিচার-বিবেচনা করেছে। নির্বাচন কমিশন যে একটা স্বাধীন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিজের ক্ষমতা, ব্যক্তিত্বের চর্চা করবে সেই জায়গাটি দেখাতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কমিশনের সদস্যদের মধ্যেও সমন্বয়ের অভাব ছিল। একেকজনের একেক রকম কথাবার্তা বিভ্রান্তি ছড়িয়েছে মানুষের মধ্যে।
বর্তমানে যে আইনটি হয়েছে সেটি খুবই দরকার। কিন্তু আমাদের কথা ছিল যাঁদের নাম প্রস্তাব করা হবে তা স্বচ্ছ হতে হবে। যেমন আওয়ামী লীগ কোন পাঁচজনের নাম প্রস্তাব করেছে, বিএনপি কাদের নাম প্রস্তাব করেছে তা সবাইকে জানাতে হবে। যাতে মানুষ বুঝতে পারে তাঁরা দলীয়ভাবে কারও সঙ্গে যুক্ত ছিলেন কি না। তাঁরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন কি না। কিন্তু গোপনে দিচ্ছে। রাষ্ট্রপতি তাঁদের গোপনে নির্বাচন করবেন।
তাই এটার প্রতি খুব বেশি আস্থা আমরা পাচ্ছি না। আইনটা খুব ভালো, তবে আইনের প্রয়োগটা ভালোভাবে হচ্ছে বলে মনে হচ্ছে না। আরও স্বচ্ছ হওয়া উচিত। এ বিষয়ে সবাইকে সবকিছু প্রতি মুহূর্তে জানানো উচিত, কে কী ধরনের মানুষের নাম প্রস্তাব করছে এবং তাদের যুক্তিগুলো কী।
রোবায়েত ফেরদৌস, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫