সমকামীদের দেখলে আজও সমাজের অনেকে ভ্রু কুঁচকায়। এমন মানুষদের বাঁকা চোখে দেখাটা সমাজের বহুদিনের নিয়ম। বলিউডের বেশ কিছু সিনেমায় ফুটে উঠেছে এই বিষয়। এই সমস্যার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে ‘বাধাই দো’। সমাজের সঙ্গে দুই সমকামীর লড়াইকে দেখানো হয়েছে কৌতুকের মোড়কে। মূল চরিত্রে রাজকুমার রাও ও ভূমি পেড়নেকর। ১১ ফেব্রুয়ারি সিনেমা হলে আসছে ‘বাধাই দো’।
‘বাধাই হো’র সিক্যুয়েল ভাবলে ভুল করা হবে। কারণ এই সিনেমা পুরোপুরি অন্য গল্প বলে। ‘বাধাই দো’র গল্প অনুযায়ী, রাজকুমার ও ভূমি দুজনেই সমকামী। কিন্তু তাদের পরিবার-পরিজনের কারোরই এ কথা জানা নেই। অতঃপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুই পরিবার যখন বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে, তখনই বাধে বিপত্তি। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ না থাকায় সংসার করা নিয়েই চিন্তিত হয়ে পড়ে তারা। অবশেষে রাজকুমার মনে করে বিয়েই হতে পারে এই দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়। বিয়ে হবে, সংসার হবে, যে যার মতো জীবন কাটাবে।
সমাজ, পরিবারের চোখরাঙানির হাত থেকে মুক্তি পেতে ভূমিকে বিয়ে করে রাজকুমার। এরপরই সংসারে নিত্যনতুন সমস্যার উদ্রেক। কৌতুকের মোড়কে তুলে ধরা হয় এক কঠিন বাস্তবতা। ‘বাধাই দো’ সিনেমাটি প্রচলিত ধ্যানধারণা নিয়ে সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করাবে বলে মনে করেন রাজকুমার। সিনেমাটিকে তাই নতুন চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তিনি। গত বছর মুক্তি পেয়েছিল রাজুকমারের ‘রুহি’। কিন্তু আশানুরূপ ব্যবসা করতে পারেনি। নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে ‘বাধাই দো’। রাজকুমার বলেন, ‘আমি চাই আমার চরিত্রগুলো বহুদিন বেঁচে থাকুক। আজ দর্শক দেখে বিনোদিত হয়ে কাল ভুলে যাবে তা চাই না। এই সিনেমা আজ দর্শক দেখবে, বহু বছর পরও খুঁজবে এমন সাহসী সিনেমা হয়েছিল।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫