রূপান্তরিত রোগ প্রতিরোধ কোষের মাধ্যমে এক দশকের প্রচেষ্টায় লিউকেমিয়া থেকে সেরে উঠেছেন দুই রোগী। সুস্থ হওয়ার পর এখনো তাঁদের মধ্যে লিউকেমিয়া ফিরে আসেনি। সম্প্রতি এক গবেষণায় এমনটি বলা হয়েছে। গবেষণাটি করেছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজের নোভারটিস ইনস্টিটিউট ফর বায়োমেডিকেল রিসার্চের গবেষকেরা।
গবেষণায় বলা হয়েছে, কাইমেরাক অ্যান্টিজেন রিসেপটর টি-সেল (সিএআর-টি) থেরাপি দীর্ঘস্থায়ী লিম্ফোসাইটিক লিউকেমিয়ার জন্য একটি নিরাময়মূলক পদ্ধতি হতে পারে। চলতি সপ্তাহে গবেষণার বিষয়টি নিয়ে গবেষকেরা জানান।
সিএআর-টি থেরাপি হলো একটি ইমিউনোথেরাপি চিকিৎসা, যা ক্যানসারকে ধ্বংস করতে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধক্ষমতাকে কাজে লাগায়। এই থেরাপিতে একজন রোগীর রোগ প্রতিরোধ কোষগুলোকএকটি ল্যাবে পাঠানো হয়, যেখানে একটি ভাইরাস ব্যবহার করে সেগুলো জেনেটিক্যালি পরিবর্তন করা হয়। এতে কোষগুলো ক্যানসারের উৎস চিনতে এবং ধ্বংস করতে সক্ষম হয়।
এ নিয়ে সংবাদ সম্মেলনে গবেষণা দলের সদস্য পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ইমিউনোলজিস্ট ড. কার্ল জুন বলেন, নতুন এই গবেষণায় আমরা ১০ বছর ধরে প্রথম কোনো রোগীর সিএআর-টি দিয়ে চিকিৎসা দিয়েছি। এটি রোগীর নিজস্ব রোগ প্রতিরোধক্ষমতা থেকে তৈরি প্রথম কোষীয় থেরাপি। গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে আমরা এখন বলতে পারি যে সিএআর-টি কোষ আসলে লিউকেমিয়া রোগীদের নিরাময় করতে পারে।
গবেষক সম্পর্কিত আরও পড়ুন:

দেশে এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৪৮ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৬ জন।
১৭ ঘণ্টা আগে
গবেষকদের মতে, সাম্প্রতিক বড় প্রাদুর্ভাবের পর ভাইরাসে এমন কোনো জিনগত পরিবর্তন ঘটেছে কি না, যা প্রচলিত টিকার কার্যকারিতা কমিয়ে দিতে পারে—এমন প্রশ্ন উঠেছিল। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য সেই আশঙ্কাকে সমর্থন করে না। বর্তমানে ছড়িয়ে পড়া ভাইরাসটি বি৩ জিনোটাইপের, যা বিশ্বের বিভিন্ন দেশেও শনাক্ত হয়েছে বলে
১৮ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪২৩ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ ঘণ্টা আগে
সন্তান জন্মদানের পর মানসিক চাপ ও ট্রমা, পরিবার সম্পূর্ণ হওয়া কিংবা ভবিষ্যতে সন্তান না নেওয়ার নিজস্ব ইচ্ছার কারণে স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে ‘ভ্যাসেকটমি’ বা পুরুষদের স্থায়ী অস্ত্রোপচারের দিকে ঝুঁকছেন অনেকে।
১ দিন আগে