
বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্সে ২০২১ সালে বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছে জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহমুদুল হাছান।
সম্প্রতি বিশ্বের ২০৬ দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা।
ড. মাহমুদুল হাছান বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর গবেষণার আগ্রহ বিষয় হচ্ছে জীব-বৈচিত্র্য এবং মাছের পদ্ধতিগত বিবর্তন। র্যাঙ্কিংয়ে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জনের নাম আসে। এর মধ্যে এশিয়ার ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন এবং বাংলাদেশের ১ হাজার ৭৯১ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়।
র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে ড. মাহমুদুল হাছানের অবস্থান ১ হাজার ৪৩১ তম। আর এশিয়ায় এক লাখ ২০ হাজার ২৮৯ এবং বিশ্বে ৫ লাখ ১১ হাজার ৩২৬ তম অবস্থানে রয়েছেন তিনি। ড. মাহমুদুল হাছান বলেন, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও গবেষকদের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া বেশ গৌরবের। এতে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের নামটাও উজ্জ্বল হয়ে উঠেছে।
এ দিকে সম্মানজনক এই তালিকায় জায়গা করে নেওয়ায় ড. মাহমুদুল হাছানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। শুভেচ্ছা জানিয়েছেন ট্রেজারার জনাব মোহাম্মদ আবদুল মান্নান।

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী উপজেলার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত এবং বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যা
১ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়ামবাহী তিনটি লরি রওনা হয়েছে। রূপপুর প্রকল্পের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদে জমি-সংক্রান্ত মামলায় সাক্ষ্য দেওয়ায় মো. আনসার আলী (৬০) নামের এক সাক্ষীকে রাস্তায় আটকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা মো. আবুল বাশারের বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৭ ঘণ্টা আগে