করোনাভাইরাস ধ্বংসকারী স্টিল তৈরি করেছেন হংকংয়ের গবেষকেরা। বিশ্বে যখন ওমিক্রন নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, তখনই এ তথ্য জানালেন বিজ্ঞানীরা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গত ২৫ নভেম্বর ইউনিভার্সিটি অব হংকংয়ের একদল গবেষক একটি গবেষণায় এই স্টিলের কথা তুলে ধরেন। সেখানে বলা হয়, নতুন উদ্ভাবিত এই স্টিল তিন ঘণ্টার মধ্যে ৯৯ দশমিক ৭৫ শতাংশ করোনা ধ্বংস করতে সক্ষম। আর ছয় ঘণ্টার মধ্যে ৯৯ দশমিক ৯৯ শতাংশ করোনা ধ্বংস করতে সক্ষম।
গবেষণাটির নেতৃত্বে ছিলেন ইউনিভার্সিটি অব হংকংয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক হুয়াং মিংক্সিন ও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ইমিউনিটি অ্যান্ড ইনফেকশনের গবেষক লিও পুন। তাঁরা এই স্টিলটির পাবলিক প্লেসে পরীক্ষা চালানোর চেষ্টা চালাচ্ছেন। যদি পরীক্ষাটি সফল হয়, তাহলে বিমানবন্দর, ট্রেন, স্টেডিয়ামের মতো জায়গায় কম দামে এই স্টিল ব্যবহার করতে পারে। আর এতে সাধারণ জীবনে ফেরাটাও সহজ হবে।
গবেষকেরা জানান, স্টিলের মিশ্রণটিতে ব্যাপক আকারে জীবাণুবিরোধী ব্যবহার করা হয়েছে। তাই এটি দীর্ঘ সময় ব্যবহার করা যাবে।
সাধারণ পরিস্থিতিতে করোনা ভাইরাসটি দুই দিনের বেশি পৃষ্ঠে থাকতে পারে।

দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
১ দিন আগে
চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
৪ দিন আগে
যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
৫ দিন আগে