বলিউডের বহুল কাঙ্ক্ষিত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার ইউটিউবে প্রকাশ করা হয় ট্রেলারটি। এরই মধ্যে এটি বেশ সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের মাঝে। ‘গাঙ্গুবাই’ চরিত্রে আলিয়া ভাটের অভিনয় নজর কাড়ছে সবার।
হুসেইন জায়েদির লেখা ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’-এর গল্পের আদলেই তৈরি হয়েছে এই ছবি। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ষাটের দশকে মুম্বাইয়ে এই একটি নামেই কাঁপত মায়ানগরীর ডন-মাফিয়ারা। তৎকালীন যৌনপল্লি কামাথিপুরার ডাকসাইটে নারী ছিলেন তিনি। অনেকের কাছে তিনি ‘মুম্বাই মাফিয়া কুইন’ নামে পরিচিত, যাঁর অনুমতি ছাড়া কামাথিপুরার অন্ধকার গলিতে যেন সূর্যের আলো ঢোকাই নিষিদ্ধ ছিল।
মাত্র ৫০০ টাকার বিনিময়ে নিজের স্বামীর হাতে যৌনপল্লিতে বিক্রি হওয়া গাঙ্গুবাই নিজেকে একদিন প্রতিষ্ঠিত করেছিলেন প্রভাবশালী নেত্রী হিসেবে। যৌনপল্লি থেকে রাজনীতিক হওয়ার যাত্রা সহজ ছিল না তাঁর। কামাথিপুরার সেই ডাকসাইটে গাঙ্গুবাইয়ের জীবনকাহিনিই পর্দায় ফুটে উঠতে চলেছে, যার ইঙ্গিত মিলেছে ট্রেলারে।
সঞ্জয় লীলা বানশালি পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন আলিয়া ভাট। ছবিতে আলিয়া ভাটের সঙ্গে দোর্দণ্ড প্রতাপ এক চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। ট্রেলারে মাফিয়া ডন করিম লালা হিসেবে উপস্থিত হয়েছেন অজয় দেবগন। যিনি গাঙ্গুবাইয়ের নেতৃত্বের যাত্রায় অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেই মনে করা হচ্ছে।
আসছে ২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। আর ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে ৭২তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে।

বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নিজের প্রতিভা প্রকাশে ব্যর্থ হন অনেক নারী। বিবাহিত নারীদের সেই প্রতিভাকে নতুন করে জাগিয়ে তোলার প্রয়াসে আসছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া। বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।
২০ ঘণ্টা আগে
মুক্তির ঘোষণার পর থেকে আলোচনা-সমালোচনার কেন্দ্রে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। নাটকের শুটিং করে সিনেমা নির্মাণ, পারিশ্রমিক পরিশোধ না করা, অন্য সিনেমার পোস্টারে নিজের মুখ বসিয়ে দেওয়াসহ নানা সমালোচনার পর শেষ মুহূর্তে বাতিল করা হলো সিনেমাটির মুক্তির অনুমতি।
২১ ঘণ্টা আগে
নিরাপত্তাজনিত কারণে গত শীতের মৌসুমে ঢাকায় কনসার্টের আয়োজনের সংখ্যা ছিল কম। তারিখ ঘোষণা করেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় বেশ কয়েকটি কনসার্ট স্থগিত করে দেওয়া হয়। এ নিয়ে শিল্পী, দর্শক ও আয়োজকেরা ছিলেন হতাশ। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। সম্প্রতি ঢাকায় আবার শুরু হয়েছে কনসার্ট আয়োজন।
১ দিন আগে
চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। সম্মেলনে দুটি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে দুটি পুরস্কার।
১ দিন আগে