নতুন রিয়েলিটি শো নিয়ে আসছেন প্রযোজক একতা কাপুর। ‘বিগ বস’ শেষ হতে না হতেই আরেকটি বড় শোয়ের ঘোষণা দিলেন তিনি। জানা গেছে, নতুন এই শো হবে বিগ বসের চেয়েও বড় আয়োজনের। ভারতীয় ছোটপর্দার ইতিহাসে সবচেয়ে দুঃসাহসী হবে সেটি।
যেখানেই বিতর্ক বা দুঃসাহসের গন্ধ, সেখানেই কঙ্গনা রানাউত। নতুন এই রিয়েলিটি শোয়ের সঙ্গেও জড়াচ্ছে কঙ্গনার নাম। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে কঙ্গনাকে বেছে নিয়েছেন একতা কাপুর। এই শো দিয়েই প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লেখাবেন অভিনেত্রী।
শোয়ের ধরনে থাকবে বৈচিত্র। বিবাহিত জুটির পাশাপাশি অবিবাহিতরাও থাকবেন। শোয়ে বিবাহিত নারী-পুরুষকে সঙ্গী বদল করে থাকতে বলা হবে সিঙ্গেল কারও সঙ্গে। শো চলবে ৮ থেকে ১০ সপ্তাহ জুড়ে। এ সময় প্রতিযোগিদের প্রতিটি মুহূর্ত নজরদারি করা হবে অজস্র ক্যামেরার মাধ্যমে।
এ মাস থেকেই ওটিটি প্ল্যাটফর্ম অল্ট বালাজি ও ম্যাক্স প্লেয়ারে দেখা যাবে কঙ্গনার উপস্থাপনায় নতুন এই শো। থাকছে না সেন্সরের কাঁচিও। শোনা যাচ্ছে, আমেরিকান রিয়েলিটি শো ‘টেম্পটেশন আইল্যান্ড’-এর আদলে নাকি তৈরি হচ্ছে এই শো।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৭ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৮ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে