গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়কে যেদিন পদ্মশ্রী দেওয়ার ঘোষণা হয় এবং তিনি তা প্রত্যাখ্যান করেন, সেদিনই ঘটনার সূত্রপাত। এ বিষয়ে মতামত জানতে চেয়ে একটি টিভি চ্যানেলের সাংবাদিক ফোন করেন গায়ক ও সংগীত পরিচালক কবীর সুমনকে। কিন্তু সুমন তাঁকে গালিগালাজ করেছেন, এমন দাবি করে একটি ফোনালাপ বেশ কয়েক দিন ধরেই ভাইরাল।
ফোনালাপ ঘিরে বিতর্ক গড়িয়েছে মামলা পর্যন্ত। অবশেষে রোববার এক ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন কবীর সুমন। লিখেছেন, ‘ভেবে দেখলাম সেদিন টেলিফোনে এক সহনাগরিককে যে গাল দিয়েছিলাম, সেটা সুশীল সমাজের নিরিখে গর্হিত কাজ। এতে কাজের কাজ কিছু হলো না, মাঝখান থেকে অনেকে রেগে গেলেন, উত্তেজিত হলেন। এমনিতেই করোনার উৎপাত, তার ওপর ফোনে গালমন্দ—লাভ কী! তাই আমি সহনাগরিকের কাছে, বিজেপি আরএসএসের কাছে ও বাঙালিদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
অনেকেরই ধারণা, শেষ পর্যন্ত বিষয়টি রাজনৈতিক মহল পর্যন্ত গড়ানোয় এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকায় আপস করেছেন সুমন। তারও উত্তর দিয়েছেন তিনি। বলেছেন, ‘আপনাদের যদি ভাবতে ভালো লাগে যে আমি ভয় পেয়ে এটা লিখছি, তো তাই-ই ভাবুন। যেটা ভাবলে আপনাদের মন ভালো হয়ে ওঠে, সেটাই ভাবুন।’
থানায় অভিযোগ হওয়া নিয়েও সতর্ক সুমন। লিখেছেন, ‘আইনরক্ষীরা নিশ্চিন্ত থাকুন। চেষ্টা করব সব ব্যাপারে একদম চুপ থাকতে। আর কোন কোন ব্যাপারে কে কে আমার কাছে ক্ষমা প্রার্থনা দাবি করছেন বা করবেন বলে ভাবছেন, দয়া করে একটি তালিকা বানিয়ে ডাকযোগে পাঠান। আমি নতমস্তকে সম্মতিসূচক সই করে দেব।’
সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়া নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে আবারও লিখেছেন, ‘আমার মাতৃসমা, গুরুস্থানীয়া সুরসম্রাজ্ঞী সন্ধ্যা মুখোপাধ্যায়কে তাঁর ৯০ বছর বয়সে যে পদ্মশ্রী খেতাব ছুড়ে দেওয়া হলো, তা মানতে পারলাম না।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫