গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ আরও দুটি জেব্রা মারা গেছে। আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে পার্কে চিকিৎসাধীন অবস্থায় মাদি জেব্রাটির মৃত্যু হয়। অসুস্থ অপর জেব্রাটিও সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মারা গেছে।
এ নিয়ে সাফারি পার্কে গত ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ১১টি জেব্রা মারা গেছে। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান। নতুন করে মৃত্যুর কারণ জানতে বৈঠক চলছে বিশেষজ্ঞ দলের।
শনিবার দুপুরে একটি জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির। আরেকটি অসুস্থ জেব্রার চিকিৎসা চলছিল বলে জানান তিনি। সন্ধ্যায় চিকিৎসাধীন জেব্রাটিও মারা যায়।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারির জোনের আফ্রিকান সাফারিতে ৯টি জেব্রা মারা যায়। ৯টি জেব্রার মৃত্যুর কারণ জানতে সাফারি পার্কে বৈঠক শেষে এর কারণ হিসেবে নিজেদের মধ্যে মারামারি ও ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ী করেছিল বিশেষজ্ঞ দল।

কুমিল্লার দেবিদ্বারে একটি পরিত্যক্ত বাড়ির ঘরের তীরে (আড়ায়) গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইউছুফ আলী (৩২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পথচারীরা দুর্গন্ধ পেয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে মরদেহটি দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
৬ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে মেয়েজামাইয়ের কুড়ালের আঘাতে সাহারা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শাহেদ বিশ্বাস (৪৪) ও তাঁর মা ও তৃতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহগুলো কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১০টার দিকে চারজনের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের ভাড়া বাসায় পৌঁছায়। পরে আফসানা শারমীন ও আকরাম হোসেনের মরদেহ তাঁর শ্বশুরবাড়ি থানা পাড়ায় নেওয়া হয়।
৩৮ মিনিট আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজারের বেশি ভোট।
৬ ঘণ্টা আগে