শবনম বুবলী ও সিয়াম আহমেদ এই প্রথম জুটি হয়ে অভিনয় করেছেন ‘টান’ ওয়েব ফিল্মে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসছে ‘টান’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার রাত ৮টায় মুক্তি পাবে সিনেমাটি।
‘টান’ সিনেমার প্রথম টিজার প্রকাশের পর বুবলী-সিয়ামের রসায়ন ও লুক নিয়ে বেশ আলোচনা হয়েছে। দর্শকরাও সেটা লুফে নিয়েছেন।
সিয়াম ও বুবলীর সঙ্গে এ সিনেমায় আরও দেখা যাবে সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ফারজানা ছবি প্রমুখ।
‘টান’ নিয়ে বুবলী নিজেও বেশ উছ্বসিত। তিনি বলেন, ‘এই টিম আমার জন্য নতুন হলেও মানিয়ে নিতে কোনো সমস্যাই হয়নি। রাফি ভাই খুব সুন্দর করে সিনগুলো ব্রিফ করতেন। আর সিয়াম কো-আর্টিস্ট হিসেবে এত চমৎকার যে আমার মনেই হয়নি তাঁর সঙ্গে আমি প্রথম কাজ করছি।’
এ সিনেমায় সিয়ামকে নতুন করে আবিষ্কার করতে পারবেন দর্শক। সিয়াম বলেন, ‘এ বছরে আমার প্রথম সিনেমা টান। রাফির সঙ্গে আমার এর আগেও কাজ হয়েছে। কিন্তু বুবলীর সঙ্গে সেটে গিয়েই আমার পরিচয়। আমার বিশ্বাস, দর্শক একদম ভিন্ন ধরনের একটি কনটেন্ট দেখতে পাবেন।’
পরিচালক রায়হান রাফি বলেন, ‘চরকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই সিনেমার গল্প নিয়ে শুরু থেকেই এক্সসাইটেড ছিলাম। আর্টিস্টসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কারণে কাজটি অল্প সময়ে শেষ করা সম্ভব হয়েছে। আপনারা টান দেখুন, হতাশ হবেন না।’
দেখুন ‘টান’ সিনেমার ট্রেলার:

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৫ ঘণ্টা আগে