ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর যুক্তরাষ্ট্র ব্যক্তিগত নিষেধাজ্ঞা দিলে এর তেমন কোনো প্রভাব পড়বে না। আর এর মাধ্যমে ইউক্রেন ইস্যুতে চলমান সংকটও কমবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ আজ বুধবার সাংবাদিকদের এমনটি জানিয়েছেন।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনে যদি রাশিয়া হামলা চালায়, তাহলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে পারেন পুতিন।
এর জবাবে সাংবাদিকদের পেস্কোভ বলেন, রাজনৈতিকভাবে এটা বেদনাদায়ক হবে না। এটা হবে ধ্বংসাত্মক। মার্কিন কংগ্রেসম্যান ও সিনেটর যারা এই বিষয়টির সঙ্গে পুরোপুরি পরিচিত নন তারা রাশিয়ার নেতাদের সম্পদ জব্দ করার কথা বলছেন।
পুতিনের মুখপাত্র বলেন, তাদের বিশেষজ্ঞদের জ্ঞানের অভাব রয়েছে কারণ তারা জানেন না যে উচ্চ পদস্থ রাশিয়ান কর্মকর্তাদের বিদেশে সম্পদ কিনতে দেওয়া হয় না।
পশ্চিমাদের অভিযোগ রাশিয়া এক লাখের বেশি সেনা মোতায়েন করে রেখেছে ইউক্রেন সীমান্তে। এই উত্তেজনার জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করছে মস্কো। ইউক্রেন ইস্যুতে জার্মানি, রাশিয়া, ফ্রান্স ও ইউক্রেনের জ্যেষ্ঠ প্রতিনিধি দল আজ বুধবার ফ্রান্সে বৈঠকে বসবেন।
এ নিয়ে পেস্কোভ বলেন, আমি আশা করছি এই বৈঠক থেকে সর্বোচ্চ ফলাফল আসবে।

নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
১ ঘণ্টা আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
২ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে