বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মৃত ৯টি জেব্রার মধ্যে পাঁচটি ব্যাকটেরিয়া আক্রমণে ও চারটি মারামারি করে গুরুতর আহত হয়ে মারা গেছে। আজ মঙ্গলবার বিকেলে এ কথা জানিয়েছেন পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল আলম।
জানা যায়, গত ২০ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৯টি জেব্রার মৃত্যু হয়। মৃত্যুর কারণ জানতে ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি সভা করা হয়।
বিশেষজ্ঞ টিমের সদস্যরা হলেন-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের প্রফেসর ডা. মোহাম্মদ আবু হাদী নূর আলী খান, একই বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও ভেটেরিনারি অনুষদের প্রফেসর ডা. মোহাম্মদ রফিকুল আলম, ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ডা. কাজী রফিকুল ইসলাম, কেন্দ্রীয় পশু হাসপাতালের প্রাক্তন চিপ ভেটেরিনারি এ বি এম শহিদ উল্লাহ্, গাজীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এস এম উকিল উদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন।
এ বিষয়ে প্রকল্প পরিচালক বলেন, জেব্রাগুলো কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। ৫টি ব্যাকটেরিয়া আক্রমণে ও চারটি মারামারি করে গুরুতর আহত হয়ে মারা গেছে।
প্রকল্প পরিচালক আরও বলেন, গত দুই সপ্তাহ আর কোনো জেব্রা মারা না যাওয়ায় বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। এরপর গতকাল সোমবার আবার একটি জেব্রার মৃত্যুর পর নড়েচড়ে বসে পার্ক কর্তৃপক্ষ। এরপর বিশেষজ্ঞ বোর্ড মিটিং আহ্বান করা হয়। ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ বোর্ড মিটিং শেষে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।
পরামর্শগুলোর মধ্যে রয়েছে-প্রাণীগুলোর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, খাবার পরিবর্তন, একই স্থানে প্রতিদিন না রাখা, পার্কের লেক থেকে পানি পরিবর্তন করে নতুন পানি সরবরাহ।

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল উদ্যোগ থেকে কার্বন ক্রেডিট বিক্রি করে প্রতিবছর প্রায় এক বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার আয় করতে পারে বাংলাদেশ। সরকারের একটি সাম্প্রতিক জলবায়ু অর্থায়ন বাজেট প্রতিবেদনে বিশ্বব্যাংকের হিসাবের বরাত দিয়ে এই সম্ভাবনার কথা জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে
ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি নামতে পারে। পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে।
৯ ঘণ্টা আগে
পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছয় বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় দেশজুড়ে জনসচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ, গবেষণা, আইন প্রয়োগ ও নীরব এলাকা প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
রাজধানী এবং এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।
২০ ঘণ্টা আগে