Ajker Patrika

কাউখালীতে টিকা দিতে পারেনি হাজার শিক্ষার্থী

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৩: ২১
কাউখালীতে টিকা দিতে পারেনি হাজার শিক্ষার্থী

কাউখালীতে প্রায় এক হাজার শিক্ষার্থী ১ম ডোজ কোভিড-১৯ টিকা থেকে বঞ্চিত হয়েছে। গতকাল সোমবার শিক্ষার্থীদের ১ম ডোজ টিকা দেওয়ার শেষ দিন থাকলেও এই শিক্ষার্থীরা টিকা দিতে পারেনি। উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় শুধু মাত্র অনলাইন জন্মনিবন্ধনকারী ১২-১৮ বছর শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৬৭৮ জন এর মধ্যে গতকাল সোমবার পর্যন্ত টিকা দিয়েছে ৫ হাজার ৯০৭ জন। নিবন্ধন করা শিক্ষার্থী টিকা থেকে বাদ পরেছে ৭৭১ জন। এ ছাড়াও জন্ম নিবন্ধন অনলাইন করতে পারেনি ২ শতাধিক শিক্ষার্থী। এ সব মিলে প্রায় এক হাজার শিক্ষার্থী এ উপজেলায় ১ম ডোজ টিকা থেকে এখনো বঞ্চিত হয়েছে।

উপজেলার আইরন জয়কুল এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া জানান, হঠাৎ করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া, জন্ম নিবন্ধন অনলাইন করতে না পারা, জন্ম নিবন্ধন সংশোধন করতে না পারায় তাঁর স্কুলের ৫০-৬০ জন শিক্ষার্থী ১ম ডোজ টিকা নিতে পারেনি।

উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দাস জানান, তাঁর বিদ্যালয়ে ২০-২৫ জন শিক্ষার্থী ১ম ডোজ টিকা গ্রহণ করেনি কারণ তারা টিকা দেওয়ার কথা শুনে বিদ্যালয় আসা বন্ধ করে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামীকাল থেকেই বন্ধ প্রাথমিক বিদ্যালয়

এআইয়ের নাম শুনেই খেপে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীরা

যুবদল ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে ঝিনাইদহ ছাড়লেন পাটওয়ারী

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড

তেল বেচতে ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও কূটনীতির জট খুলবে কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত