অবশেষে আড়াল ভাঙলেন মৌসুমী নাগ। টিভি নাটকের একসময়ের এই জনপ্রিয় অভিনেত্রী কয়েক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন। তবে অভিনয়ে নয়, উপস্থাপনায়। দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম উপস্থাপনা করছেন মৌসুমী।
অভিনেত্রী ও নির্মাতা নিমা রহমান ‘আহ্লাদি আহার’ নামে একটি রান্নার অনুষ্ঠান বানাচ্ছেন। ওই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পড়েছে মৌসুমীর ওপর। কয়েক পর্বের শুটিং শেষ হয়েছে এরই মধ্যে। মৌসুমী জানিয়েছেন, রান্নার শো হলেও আহ্লাদি আহার মোটেই গতানুগতিক অনুষ্ঠানের ছকে আটকে নেই। গল্পের আদলে, অভিনয়ের মাধ্যমে অনেকটা নাটকের মতো করে সাজানো হয়েছে এই শো।
আহ্লাদি আহার অনুষ্ঠানে মৌসুমীকে দেখা যাবে আহ্লাদি নামের একটি চরিত্রে। পারিবারিক সূত্রে আহ্লাদি একটি রেসিপির খাতা পান। সেখান থেকেই আগত অতিথিদের নিয়ে প্রতি পর্বে একেকটি রেসিপি প্রস্তুত করেন আহ্লাদি। গল্প-আড্ডায় তুলে ধরা হয় প্রতিটি খাবারের ইতিহাস, ঐতিহ্য, পেছনের গল্প। মৌসুমী বলেন, ‘অনুষ্ঠানের ধরনটি খুবই মজার। আমি কখনো উপস্থাপনা করিনি। আমি অভিনয়ের মানুষ। যেহেতু গল্পের আদলে শোটি সাজানো হয়েছে, ফলে বিষয়টি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে।’
এরই মধ্যে আহ্লাদি আহারে মৌসুমীর অতিথি হয়ে এসেছেন সংগীতশিল্পী নাশিদ কামাল, অভিনেত্রী ফারজানা চুমকি, দীপা খন্দকার প্রমুখ। মৌসুমী নাগ জানিয়েছেন, শুধু গান কিংবা অভিনয় নয়, এ শোয়ে বিভিন্ন অঙ্গনের তারকারা আসবেন। থাকবেন প্রকৌশলী, আইনজীবী, চিকিৎসক, সমাজকর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা।
আহ্লাদি আহারের স্ক্রিপ্ট লিখেছেন কলকাতার শিবাশিস বন্দ্যোপাধ্যায় ও পিয়ালী দাস চৌধুরী। প্রচার হবে নতুন স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টিভিতে।
মৌসুমী বলেন, ‘পারিবারিক কারণে ব্যস্ততার মধ্যে ছিলাম। ভাবলাম, পর্দা থেকে একেবারেই হারিয়ে না গিয়ে কিছু কাজ করি। তাতে নিজের কাছেও ভালো লাগবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫