রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও রাশিয়ান কূটনীতিকদের বৈঠকের আগে স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেন, আমরা এখন এমন পর্যায়ে আছি যেখান থেকে যে কোনো সময়ে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।
আগামী শুক্রবার জেনেভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এর আগেই সাকি ইউক্রেন ইস্যুতে এই বার্তা দিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ব্লিঙ্কেনের লক্ষ্য হলো কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রাশিয়াকে ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে রাজি করানো।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা বাড়ানোয় শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলো। যদিও মস্কো বলছে, ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই।
সংবাদ সম্মেলনে সাকি বলেন, যদি পুতিন ইউক্রেনের হামলার সিদ্ধান্ত নেয় তাহলে যুক্তরাষ্ট্র গুরুতর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।
পুতিন এই সংকটের জন্য দায়ী উল্লেখ করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আরও বলেন, কূটনৈতিক পথ খোলা আছে। আমরা অবশ্যই আশা করি তারা সেই পথ ধরবে। অন্য পথ আছে। তারা কোন পথে যাবে তা নির্ধারণ করা রাশিয়ানদের ওপর নির্ভর করে। কূটনৈতিক সমাধান না হলে পরিণতি গুরুতর হবে।

শিগগির শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে কোনো দেশে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। তবে ভৌগোলিক অবস্থান বিবেচনায় সব দেশে রোজার সময় এক রকম হয় না। এমনকি ঋতু পরিবর্তনের ফলে গত কয়েক বছরের তুলনায় বেশ আরামদায়ক ও স্বস্তিদায়ক হবে এবারের রোজা।
৩ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনায় ‘প্রাথমিক সমঝোতা’ নিয়ে উভয় পক্ষের সম্মতির কথা জানিয়েছেন। বিষয়টিকে সম্ভাব্য অগ্রগতি হিসেবে দেখলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এমনটি নিশ্চিত করলে তবেই এটিকে প্রকৃত অগ্রগতি বলা যাবে।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস। দেশটির রাজকীয় আদালত আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
৫ ঘণ্টা আগে
গ্রেপ্তার ব্যক্তিরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করলেও তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তারপরও তাঁরা দেশে ফিরে না গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের পার্ক স্ট্রিট ও কলিন স্ট্রিট এলাকার বিভিন্ন হোটেলে গোপনে অবস্থান করছিলেন।
৫ ঘণ্টা আগে