দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রাথমিক সদস্যপদও বাতিল করেছে বিএনপি। সেই সঙ্গে তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর সাধারণ সম্পাদক এটিএম কামালেরও সদস্যপদ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার রাতে এই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে বহিষ্কারের বিষয় তাঁরা কিছুই জানেন না বলে দাবি করেন। তাঁরা জানান, দল থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি কিংবা ফোন কল পাননি তাঁরা।
দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হওয়ায় তৈমুর আলম খন্দকারকে এর আগেই চেয়ারপারসনের উপদেষ্টা ও আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এবার হারালেন প্রাথমিক সদস্য পদও। এ বিষয়ে তৈমুর আলম খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তো বলতে পারব না বিষয়টা। আপনাদের কাছ থেকে শুনলাম। নারায়ণগঞ্জে রাজনৈতিক মহামারি চলছে। নৌকার পক্ষে না নামার কারণে এরই মধ্যে আওয়ামী লীগ থেকে অনেককে বহিষ্কার করা হয়েছে। একইভাবে হাতির পক্ষে নামার কারণে এখন বিএনপির লোকজনকে বহিষ্কার করা হচ্ছে। তবে যাই করা হোক না কেন আমি যে অবস্থায় আছি, মনে করি আমি ভালো আছি।’
একই বিষয়ে সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, ‘বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। আমার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো ফোন বা চিঠি আসেনি। তবে আমাকে যদি বহিষ্কার করা হয়েও থাকে তাতেও আপত্তি নেই। পদ পদবি যেতে পারে, সদস্য পদ যেতে পারে তবুও আমি দলের সমর্থক হিসেব থাকব। দলের সাথেই থাকব।’
২০২১ সালের ২৬ ডিসেম্বর তৈমুর আলম খন্দকারকে জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। নির্বাচনের মাঠে অনড় থাকায় নতুন বছরের ২ জানুয়ারি তাঁকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যে কোনো আন্দোলন ও সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন।
৪৩ মিনিট আগে
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতৃবৃন্দ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
১ দিন আগে
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদে দলীয় পরিচয় ও রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বর্তমান দলীয় পরিষদ ভেঙে দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পরিষদ...
১ দিন আগে