
দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার বেড়েই চলেছে। এমনকি দুই ডোজ টিকা নেওয়ার পরও ওমিক্রনের শিকার হচ্ছেন অনেকে।
এ ছাড়া বর্তমানে আক্রান্তদের মধ্যে এখনো ডেলটার প্রাধান্য থাকলেও ২০ শতাংশ ওমিক্রনের শিকার বলে গবেষণায় উঠে এসেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে গবেষণার ফল প্রকাশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
২০২১ সালের ২৯ জুন থেকে চলতি বছরের গত ৮ জানুয়ারি পর্যন্ত ছয় মাসে করোনায় আক্রান্ত সারা দেশের ৭৬৯ জন রোগীর জিনোম সিকোয়েন্স গবেষণা করে এ তথ্য পেয়েছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল। গবেষণা দলটির প্রধান হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ সময় উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, এই গবেষণার উদ্দেশ্য করোনার জেনোমের চরিত্র উন্মোচন, মিউটেশনের ধরন এবং বৈশ্বিক করোনাভাইরাস জেনোমের সঙ্গে আন্তসম্পর্ক বের করা।
গবেষণায় ৯ মাস থেকে শুরু করে ৯০ বছর বয়সী রোগীকে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ২১ থেকে ৫৮ বছর বয়সের রোগীদের সংখ্যা বেশি। যেহেতু কোনো বয়সসীমাকেই করোনা ছাড়ছে না, সে হিসেবে শিশুদেরও নমুনা পরীক্ষা করা হয়।
গবেষণা দলের প্রধান হিসেবে উপাচার্য বলেন, গবেষণায় উঠে এসেছে কোভিডে আক্রান্ত রোগীদের মধ্যে যাদের কো-মরবিডিটি (একাধিক রোগ) যেমন—ক্যানসার, শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ, ডায়াবেটিস রয়েছে; তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেশি। পাশাপাশি ষাটোর্ধ্ব বয়সের রোগীদের দ্বিতীয়বার সংক্রমণ হলে সে ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি বেশি।
গত বছরের জুলাই মাসে দেখা যায়, মোট সংক্রমণের প্রায় ৯৮ শতাংশই হচ্ছে ভারতীয় বা ডেলটা ভ্যারিয়েন্টের (ধরন)। এ ছাড়া ১ শতাংশ হচ্ছে দক্ষিণ আফ্রিকান (বেটা), ১ শতাংশ নাইজেরিয়ানের শিকার। আর জুলাই থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জিনোম সিকোয়েন্সে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৯৯ দশমিক ৩১ শতাংশ ডেলটা ধরনে আক্রান্ত। আর ২০২১ সালের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৮ জানুয়ারি পর্যন্ত সংগৃহীত স্যাম্পলের ২০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্ট এবং ৮০ শতাংশের দেহে ডেলটার উপস্থিতি পাওয়া যায়।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, গবেষণায় অংশ নেওয়া করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তদের অনেকের দুই ডোজ টিকা নেওয়া ছিল। এ ছাড়া তৃতীয়বারের মতো সংক্রমণ রোগীও পাওয়া গেছে। তিনি বলেন, হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে ডেলটা এবং মৃদু উপসর্গ থেকে যাঁরা পরীক্ষা করাচ্ছেন না, তাদের বেশির ভাগই ওমিক্রনে আক্রান্ত। ফলে গবেষণার সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা আরও বেশি।
বিএসএমএমইউর উপাচার্য বলেন, করোনার প্রতিটি ধরনই অত্যন্ত বিপজ্জনক এবং তা মারাত্মক অসুস্থতা এমনকি মৃত্যুরও কারণ হতে পারে। পাশাপাশি ভাইরাসের নিয়মিত মিউটেশন আমাদের প্রচলিত স্বাস্থ্যব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করতে পারে। তাই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা ও টিকা নিতে হবে।

অনেক মানুষই প্রতিদিন অন্তত এক কাপ কফি পান করেন। নিয়মিত ক্যাফেইন গ্রহণ শরীরের জন্য কতটা ভালো বা খারাপ, তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি ইউরোপিয়ান জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় কফি পানের সঙ্গে শরীরের বিপাকক্রিয়া, হৃদ্যন্ত্র ও রক্তে শর্করার স্বাস্থ্যের বিভিন্ন...
৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৩ জনের। এর মধ্যে চলতি মাসে ৩৯ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪৯ জন। এ ছাড়া বরিশালে ৫৩, চট্টগ্রামে ৬৪, খুলনায় ৩৪, ময়মনসিংহে ৭৪, রাজশাহীতে ৯২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
১ দিন আগে
দেশে গত এক দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৯৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর ডেঙ্গুতে এ নিয়ে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চলতি মাসেই মারা গেছে ৩৬ জন।
২ দিন আগে