বেশ বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেন। দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলা ঠেকাতে দেশটির বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইট বন্ধও রাখা হয়েছে। আজ শুক্রবার ইউক্রেন কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংকটের মধ্যেই এই হামলা হলো। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, ব্যাপক সাইবার হামলার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি সংস্থার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
এর আগের সাইবার হামলায় রাশিয়াকে দায়ী করলেও এবারের ঘটনায় এখনো নিশ্চুপ ইউক্রেন। মূলত ইউক্রেনের মন্ত্রিপরিষদ ও জরুরি মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো এই সাইবার হামলার মূল লক্ষ্য ছিল।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়েবসাইটগুলো পুনরুদ্ধারে বিশেষজ্ঞ আইটি দল কাজ করে যাচ্ছে। কে বা কারা এই হামলা করেছে সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। এই হামলার জোর তদন্ত শুরু করেছে ইউক্রেন সাইবার পুলিশ।
হামলার পর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইউক্রেনীয়, রাশিয়ান ও পোলিশ ভাষায় একটি বার্তা প্রদর্শন করা হয়েছিল, যেখানে ইউক্রেনের দুটি অতি জাতীয়তাবাদী সংগঠনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘ইউক্রেনীয়দের ভয় পাওয়া উচিত। কারণ তোমাদের জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে। তোমাদের সব ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হয়েছে, যা পুনরুদ্ধার করা অসম্ভব। এ ছাড়া গোপন তথ্যগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে।’
ইউক্রেনে এই সাইবার হামলা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় । এর আগেও ইউক্রেনে সাইবার হামলার কোনো দায় নেয়নি রাশিয়া।

ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধাবস্থায় একটি বড় রাজনৈতিক মোড় দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি একটি খোলা চিঠি পাঠিয়ে মুখোমুখি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
১১ মিনিট আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানের বিরুদ্ধে তাঁর দেশকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি তেহরানকে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
জাপানে পারিবারিক ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়েছেন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের ২০ বছর বয়সী তরুণ জেমস ওয়েস্টন হিগিনবোথাম। গত ২৯ মে জাপানের কিয়োটো শহরে পরিবারের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে
ওমান সাগরে অবস্থানরত মার্কিন রণতরি লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরানের নৌবাহিনী। ইরানের বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার জব্দসহ সমুদ্রপথে যাতায়াতকারী নৌযানগুলোকে হয়রানির অভিযোগ তুলে তেহরান এই পদক্ষেপ নিয়েছে...
২ ঘণ্টা আগে