মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের মধ্যে বিচ্ছেদ কি আদৌ হয়েছে? আজ বুধবার সকাল থেকেই বলিউডে এই কানাঘুষা চলছিল। এ যদি বলে ‘হ্যাঁ’, তো অন্যে বলে ‘না’। আবার এ দুইয়ের মধ্যে বসে অন্যরা দোল খাচ্ছিল বেশ। এই সবকিছুর উত্তরে অর্জুন শুধু একটি ছবি পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভ্যারিফায়েড ওই অ্যাকাউন্টের পোস্টে লেখা ক্যাপশনই সব উত্তর দিয়ে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শোনা যাচ্ছিল বিচ্ছেদের পথে হাঁটছেন অর্জুন ও মালাইকা। চলতি বছরে তারকা যুগল বিয়ে করতে পারেন বলে খবর রটেছিল আগেই। তারপরই এই বিচ্ছেদের ‘খবর’ বেশ সংশয়ে ফেলে দিয়েছিল মালাইকা-অর্জুন ভক্তদের। কিন্তু সব জল্পনায় ইতি টানলেন অর্জুন নিজেই। দেরি না করে বুধবার সন্ধ্যাতেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রেমিকার সঙ্গে সাদা-কালো একটি ছবি পোস্ট করেন তিনি।
আয়নার সামনে দাঁড়িয়ে তোলা এই সেলফিতে বেশ স্টাইলিশ ভঙ্গিতেই দেখা গেল তারকা জুটিকে। ছবির সামনে দাঁড়িয়ে মালাইকা। ছবিটিই হয়তো অনেক কিছুর উত্তর দিয়ে দিতে পারত। তারপরও কানাঘুষা-প্রেমী লোকেরা হয়তো গপ্পো চালিয়ে যেতে পারে ভেবেই অর্জুন এর ক্যাপশনে লিখলেন—‘আজেবাজে গুজবের কোনো জায়গা নেই। সাবধানে থাকুন। সুস্থ থাকুন। সকলের জন্য প্রার্থনা করি। সবাইকে ভালবাসা জানাই।’
২০১৮ সাল থেকে ডেটিং শুরু করেছিলেন মালাইকা ও অর্জুন। অবশ্য তখনো বিষয়টি স্বীকার করেননি। গুঞ্জনই তখন ভরসা। কারণও ছিল। এর ঠিক আগের বছর ২০১৭ সালে পরিচালক আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের সংসারের ইতি টানেন মালাইকা। এখন অবশ্য বিষয়টি আর গুঞ্জন নেই; প্রতিষ্ঠিত বিষয়।
বুধবার সকালে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছিল, মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে। চার থেকে ছয় দিন ধরে মালাইকা নাকি নিজের বাড়ির বাইরে পা রাখেননি। আশঙ্কা, বিচ্ছেদের পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন মালাইকা। এর মধ্যে অর্জুনও নাকি তাঁর ১১ বছরের বড় প্রেমিকার বাড়িতে যাননি একবারও। আর কী লাগে! শুরু হলো কানাঘুষা, যার ওপর অর্জুনের ইনস্টাগ্রাম পোস্ট রীতিমতো জল ঢেলে দিল।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
১ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১১ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১১ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১১ ঘণ্টা আগে