
আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব মানুষ। তাদের জীবন চলার পাথেয় হিসেবে ইতিহাসের নানান প্রেক্ষাপটে বিভিন্ন ধর্মের উৎপত্তি ঘটেছে। ধর্মীয় বৈচিত্র্যের এ পৃথিবীতে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ পারস্পরিক সুসম্পর্ক, ঘনিষ্ঠতা ও সম্প্রীতির বাঁধনকে পবিত্র কোরআনের নিম্নোক্ত বাণীতে ঐতিহাসিক ও ঐতিহ্যিক মহিমার আলোকে উদ্ভাসিত দেখতে পাবেন। যেখানে মহান প্রভু বলছেন, ‘হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ (হজরত আদম আ.) ও এক নারী (হজরত হাওয়া আ.) থেকে। এরপর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পার। (সুরা-৪৯: হুজুরাত, আয়াত: ১৩)
বিভিন্ন জাতি-ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সার্বিক সম্পর্কোন্নয়ন, শৃঙ্খলা, সাম্য-মৈত্রী ও ঐক্য-সম্প্রীতির ভিত রচনায় এটি এক অনুপম ও মাধুর্যপূর্ণ বিবৃতি; যাকে উপজীব্য করে সমাজের সকল ধর্মমতের মানুষের মধ্যে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা যায়। মহানবী হজরত মোহাম্মদ (সা.) তাঁর উদারনৈতিক ও মানবতাবাদী চেতনা ও আদর্শে উজ্জীবিত হয়ে হিলফুল ফুজুল বা শান্তিসঙ্ঘ প্রতিষ্ঠা করেছেন। মদিনা সনদ তথা মানবেতিহাসের প্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেছেন; যা শুধু মুসলমানের জন্য নয়, সব মানুষের জন্যই অনুসরণযোগ্য। হুদায়বিয়ার সন্ধি স্থাপন করেছেন, যা বাহ্যত এক অসম চুক্তি মনে হলেও পবিত্র কোরআনে তা ফাতহুম মুবিন তথা সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করা হয়েছে। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে মানবতার জয়গান গেয়েছেন তিনি। এসব ঘটনা পর্যালোচনা করলে সর্বত্রই দেখা যাবে অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও ধর্মীয় সম্প্রীতিময় এক সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণই ছিল তাঁর মূল লক্ষ্য।
ড. মোহাম্মদ বাহাউদ্দিন: অধ্যাপক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫