সরকারি অনুদান পাওয়া ছবি ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে ২১ জানুয়ারি। তার আগে রোববার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ছবির টাইটেল সং। ‘মুখোশ’ নামের এ গানটি এখন শোনা যাচ্ছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।
রোববার সন্ধ্যায় বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন ডেকে প্রকাশ করা হয় গানটি। ওই সময় ছিলেন পরিচালক ইফতেখার শুভ, মোশাররফ করিম, পরীমণি, জিয়াউল রোশান, টাইগার মিডিয়ার সিইও জাহিদ হাসান অভিসহ অনেকেই।
পরিচালক ইফতেখার শুভ বলেন, ‘করোনাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা ‘‘মুখোশ’’ সিনেমা হলে মুক্তি দিতে যাচ্ছে। এটি আমার প্রথম সিনেমা, তাই চিন্তা ও উত্তেজনা দুটোই বেশি। টাইটেল গানসহ এই সিনেমার প্রত্যেকটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার আমন্ত্রণ।’
‘মুখোশ’ সিনেমা পরিবেশনার দায়িত্ব নিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।
‘মুখোশ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।
ছবির আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় ওই গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
‘মুখোশ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জিয়াউল রোশান, পরীমণি, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।
ছবিটির চিত্রগ্রহণে ছিলেন ফরহাদ হোসেন ও নাহিয়ান বেলাল। সম্পাদনা করেছেন মাহি ইসলাম মিতুল, শিল্প নির্দেশনা দিয়েছেন রহমতুল্লাহ বসু।
ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে।
শুনুন ‘মুখোশ’ ছবির টাইটেল সং:

বাস্তবজীবনে তিনি রকস্টার। এবার সিনেমার পর্দায়ও একই ভূমিকায় হাজির হবেন সংগীতশিল্পী পান্থ কানাই। শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এতে একটি গানও থাকবে তাঁর কণ্ঠে। বিষয়টি নিয়ে পান্থ কানাইয়ের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
৪ ঘণ্টা আগে
প্রায় দুই বছর পর রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে নাট্যদল প্রাঙ্গণেমোর। আগামী ১ থেকে ৩ এপ্রিল টানা তিন দিন একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুটি নাটক নিয়ে আসছে দলটি। প্রদর্শিত হবে নাটক ‘শেষের কবিতা’ ও ‘টিনের তলোয়ার’।
৫ ঘণ্টা আগে
অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। গঠন করেছেন নিজের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। এ নির্বাচনে লড়বে বিজয়ের রাজনৈতিক দল। সম্প্রতি রাজ্যের ২৩৪ আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিজয়।
৫ ঘণ্টা আগে
মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ রোববার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেতার।
১৮ ঘণ্টা আগে