রাশিয়া ইউক্রেনে যদি হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ ছাড়া হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয় তার মিত্ররাও ইউক্রেনের পাশে থাকবে।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটি জানিয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, ‘ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য জড়ো করার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে প্রেসিডেন্ট বাইডেন তাঁকে নিশ্চিত করেছেন যে, রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্ররা ইউক্রেনের পাশে থাকবে।’
ইউক্রেনে হামলার ব্যাপারে বাইডেন পুতিনকে সতর্ক করার পরই এই সমর্থনের কথা জানালো হোয়াইট হাউস। ফোনালাপে বাইডেন ইউক্রেনের প্রতি জোর সমর্থনের ব্যাপারে তার প্রতিশ্রুতির কথা পুনরায় ব্যক্ত করেন।
ফোনালাপ শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের অটল সমর্থনের জন্য বাইডেনের প্রশংসা করে বলেন, ‘এটি দুই দেশের সম্পর্কের বিশেষ প্রকৃতি বলে প্রমাণ করে।’
উল্লেখ্য, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইউক্রেন ইস্যুতে আগামী ৯ ও ১০ জানুয়ারি জেনেভাতে আলোচনার কথা রয়েছে। এ ছাড়া এর আগে বাইডেন ও পুতিন এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেন ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে ফোনে কথা বলেন।

সৌদি আরবের কাছে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে সৌদি আরব আরও গভীরভাবে যুদ্ধে জড়িয়ে পড়ার সময় এই অনুমোদনের খবর এল।
৯ মিনিট আগে
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত মোট অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। এদিকে, সৌদি আরবের দাবি করা মক্কায় হামলার বিষয়টি অস্বীকার করেছে হুতিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৪ মিনিট আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া শুভেচ্ছাবার্তার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
৮ ঘণ্টা আগে
বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে অধিকাংশ শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী, সঙ্গী ও সন্তানসহ ‘সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট’ হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ থাকছে না।
৮ ঘণ্টা আগে